শরীর প্রচন্ড দূর্বল?

অসুস্থতার(জ্বর) কারণে শরীর খুব দূর্বল।মাঝে মাঝে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে।ঢোক চিপতে,নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।জ্বর অবশ্য কমেছে।শরীর শক্তিশালী করার তাৎক্ষনিক কোনো উপায় থাকলে একটু তাড়াতাড়ি জানান।
2732 views

2 Answers

আপনার এই সমস্যাটি আবহাওয়া ও আর্দ্রতার তারতম্যের কারণে হতে পারে।  আপনি ভুলেও অকারণ অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। * আপনি যথেষ্ট পরিমাণ পানি বা তরল খাবার গ্রহণ করুন। বিশ্রাম নিন।  *আপনি প্রতিদিন কমপক্ষে ৩বার লবণ ও গরম পানি একত্রে মিশিয়ে পান করুন। যদি কেবল আবহাওয়া জনিত কারণে হয়ে থাকে তাহলে চিন্তা করবেন না, কমে যাবে।  *আপনি একটি পাত্রে পরিষ্কার জল,লবণ এবং লবঙ্গ নিয়ে ফুটাতে থাকুন এবং ফুটানো হয়ে গেলে নামিয়ে নিয়ে হালকা ঠাণ্ডা করে খেয়ে নিন।দিনে দুইবার এটি খাবেন। *তোয়ালে দিয়ে পুরো শরীর মুছে নিন। *গরম জলের ভাপ নিন প্রতিদিন দুইবার। *প্রতিদিন ২কোয়া করে কাচা রসুন খাবেন। *শারীরিক দুর্বলতা কাটানোর জন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি গমের খাবার খেতে পারেন। সুজি ভাল কাজ দিবে।  আর যদি এটি বাড়তেই থাকে আর খারাপ অনুভুত হয় তাহলে চিকিৎসক এর পরামর্শ নিন।

2732 views Answered

প্রতিদিন বেশি করে পানি পান করুন।আনুমানিক ৬ থেকে ৭ গ্লাস বা ৩ লিটার।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন।

2732 views Answered

Related Questions

Next steps