তারাবির নামায এত তারাতারি কেন পড়া হয়?
2 Answers
ইসলামে কোরআন তারতীল ব্যতীত তারাতাড়ি পড়ার বিধান নেই। তবে তারতীলের সাথে প্রত্যেকটি অক্ষর তার নিজস্ব মাখরাজ উচ্চারণের স্থান থেকে সুস্পষ্ট করে উচ্চারণ করে তারাতাড়ি পড়ায় কোন দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারতীলের সাথে থেমে থেমে কুরআনের সূরা পাঠ করতেন। কেননা কুরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে তা মনোযোগ সহকারে পড়া ও বুঝা এবং সে অনুযায়ী আমল করা। শুবা (রহঃ) বলেন, আবু হামজাহ আমাকে বলেছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) কে বললামঃ আমি দ্রুত পড়ায় অভ্যস্থ। কখনও কখনও এক রাতেই একবার অথবা দুইবার পূর্ণ কুরআন খতম করে ফেলি। ইবনে আব্বাস (রাঃ) তখন বললেন তুমি যা করে থাক তার চেয়ে আমার নিকট একটি সূরা পড়াই অধিক প্রিয়। তুমি যদি দ্রুত পড়তেই চাও তাহলে এভাবে পড় যাতে তোমার কান উহা শুনে এবং তোমার অন্তর তা অনুধাবন করতে সক্ষম হয়। তারাবীহ ধীরস্থির ভাবেই আদায় করতে হবে এ প্রসঙ্গে আসসায়িব ইবনে ইয়াযিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئْيِنَ يَعْنِي بِمِئَاتِ الآيَاتِ حَتَّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعَصَى مِنْ طُوْلِ الْقِيَامِ অর্থাৎ ইমাম (পাঠক) সাহেব তারাবীহতে শত শত আয়াত পড়তেন। ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। (মুয়াত্তাঃ ১/১১৪) অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই যে, আমাদের দেশে তারাবীহ যেভাবে তাড়াহুড়া করে পড়া হয় তা পরিহার করে বিশুদ্ধ ও ধীরস্থির তিলাওয়াত আরো একটু সময়ক্ষেপণ করা, সুন্নাত মোতাবিক ও ধীরস্থিরভাবে কিরাআত পাঠ করে সুন্দর করে তারাবীহ আদায় করা অত্যাবশ্যক। যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতেন আমাদেরও উচিৎ সে তরীকামত আদায় করা।
মাহান আল্লাহ তায়ালা বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই এই নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে অনুগত বান্দাদের জন্য তা কঠিন নয়।’(সূরা আল বাকারা-৪৫)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy