1 Answers
সূর্য ঠিক উদয়ের সময়, অসেত্মর সময় এবং দ্বিপ্রহরের সময় যখন সূর্য মাথার উপর থাকে তখন মৃতকে দাফন করা রাসুল (সাঃ) এর সুন্নাতের অন্তর্ভুক্ত ছিল না। তাই খাড়া দ্বিপ্রহরে জানাযার নামায পড়া যাবে না। দ্বিপ্রহরে নামায পড়া নিষিদ্ধ। হুমায়দ ইবনে মাসআদা (রহঃ) উকবা ইবনে আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সময়ে আমাদেরকে সালাত আদায় ও মৃত ব্যাক্তিকে দাফন করতে নিষেধ করতেন। (১) যখন সুর্য উদয় আরম্ভ হয়, তখন থেকে সুর্য উপরে উঠা পর্যন্ত। (২) ঠিক দ্বিপ্রহরের সময়, পশ্চিম আকাশে সুর্য ঢলে না পড়া পর্যন্ত। (৩) যখন সুর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়, তখন থেকে সুর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত। (সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ৫৬৫ সহিহ মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৮০৬ হাদিসের মানঃ সহিহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy