9 Answers
প্রথমে আপনি দৃঢ় সংকল্প করুন।যে আপনি আর কখনো খাবেননা।এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।আপনার যখনই সিগারেটের নেশা উঠবে সাথে সাথে নিজেকে অন্য কাজে নিয়োজিত করবেন।নিজের পছন্দের খাবার খাবেন।পুরো শরীর শক্ত করে নিজেকে বলবেন আমি সিগারেট খাবনা।
- আপনি একদিন ধূমপান না করে দেখুন। এরপর পার্থক্য অনুভব করার চেষ্টা করুন। এরপর দুইদিন , তিনদিন ধূমপান থেকে দূরে থাকুন। তাহলে অভ্যাস গড়ে উঠবে।
- সিগারেট ছাড়ার পর মুখে চুইংগাম কিংবা আদা চিবোতে পারেন। তাহলে ধূমপানের প্রতি আকর্ষণ কমে আসবে।
-
যখন ই ধুমপান করতে মন চাইবে তখনই চুইংগাম অথবা আদা চিবান।
-
ধূমপান বিরোধী এবং স্বাস্থ্য সচেতনতার বই পড়তে পারেন।
-
আপনার ধূমপায়ী বন্ধুদের সঙ্গ সুকৌশলে এড়িয়ে চলুন।
-
এক্ষেত্রে নিজের ইচ্ছেশক্তিটাই সব থেকে বড়। একজন মানুষের পক্ষে কিছুই অসম্ভব নয়।
সিগারেট খাওয়া ছাড়তে হলে প্রথম আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে।এরপর আপনাকে ইসলামের পথে আসতে হবে।অর্থাৎ আপনাকে নামাজ পড়তে হবে।সবসময় মহান আল্লাহর কাছে এ বিষয়ে সহায্য চাইতে হবে।আশা করি এইসব বিষয় মানলে আপনার সমস্য সমাধান হবে।
প্রথম মত আপনে আপনার উপর কনফিডেন্স স্থাপন করুন যে আপনে যা চাচ্ছেন আপনে পারবে। এবং আপনার পরিবারের সদ্যসদের কে ভাবুন যে তারা আপনাকে সিগারেট খেতে দেখলে কে কি মন্তব্য করবে এবং আপনার শুনতে কেমন লাগবে।। আর হে আপনি আপনার কাজে সব সময় ব্যাস্ত থাকতে চেষ্টা করুন।। এবং যখন আপনার সিগারেট খেতে ইচ্ছা করে তখন একটা লজেন্স বা অন্য কিছু খান দেখবেন আস্তে আস্তে আপনি সিগারেট থেকে অনেক দূরে চলে যাবেন।।
সিগারেট ছাড়া সহজ ব্যাপার নয়। এটা ছাড়তে আপনাকে নিজেকে অনেক সময় দিতে হবে। সবার আগে সিগারেট নিজের থেকে দূরে রাখুন। কেউ সিগারেট খাইলে সেখানে থাকবেন না। আপনারো সিগারেট খেতে ইচ্ছা করতে পারে। আপনি যদি লক্ষ্য করেন তবে দেখা যাবে আগে যারা ধুমপান করত ককিন্তু এখন ছেড়ে দিয়েছে তাদের জীবন আগের থেকে অনেক আনন্দময়। আপনি তাদের প্রতি হিংসা তৈরি করুন। ভাবুন তারা যদি তাদের জীবন পরিবর্তন করতে পারে আপনি কেন নয়? সিগারেট খাওয়ার আগে প্রিয়জন দের কথা ভাবুন। আপনার এই সামান্য ধুম পান আপনার প্রিয় মানুষের কত বড় আঘাত দিবে যখন আপনার কিছু হয়ে যাবে। সেটা ভেবে ধুম পান ছেড়ে দিন। আপনি যে অর্থ সিগারেটের পেছনে খরচ করেন। সেটা করবেন না। সেটা জমিয়ে রেখে আপনার জন্য ভালো কোন শখের জিনিষ কিনতে পারেন। যখন শখের জিনিষ আপনি কিনবেন তখন বুঝবেন সিগারেট ছাড়াও জীবন কত আনন্দময়। আপনি সর্বদা চেষ্টা করবেন ধুম-পান থেকে দূরে থাকতে।কোন ভাবেই না পারলে চিকিৎসকের পরামর্শ নিন।
আমিও আগে সিগারেটে আসক্ত ছিলাম। ছাড়ার সংকল্প করে যারা খাই তাদের থেকে দূরে থাকলাম। আর তাতেই পুরোপুরি ভাবেভাই ঠিক এমনটা আমার বেলায় হয়েছিল। সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। আপনি এই পন্থা অবলম্বন করতে পারেন?
- আপনি প্রথমে লক্ষ্য নির্ধারণ করুন। প্রথমে কয়েকদিন না পান করে অভ্যাস করুন।
- নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। এতে আপনি সিগারেট থেকে দূরে থাকবেন।।
- ধূমপায়ীদের থেকে দূরে থাকুন।
- ধর্মীয় নির্দেশনা পালন করুন।
- সিগারেট খাওয়ার পূর্বে আপনি এর কুফল ও পরিবার সম্পর্কে ভাবুন। এগুলো আপনাকে আসক্তি থেকে দূরে রাখবে৷
এক্ষেত্রে আপনি ছোট ছোট টার্গেট বেছে নিয়ে তা পূরণ করতে পারেন ৷প্রথমত আপনার টার্গেট নিতে হবে যে আমি দুই দিন সিগারেট খাব না তারপর সে টার্গেটের সময়টা বৃদ্ধি করতে থাকুন৷ যেমন আমি আগামী এক সপ্তাহ সিগারেট খাব না, কিভাবে নিজেকে সিগারেট খাওয়া থেকে বিরত রাখবেন: সব থেকে সহজ উপায় হল আপনি খুঁজে বের করুন যে আপনি কোন কোন সময়ে সিগারেট খান ৷তারপর সেই সময়গুলোতে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ুন ৷যেমন গেম খেলা টিভি দেখা কিংবা ফ্যামিলির সাথে সময় দেওয়া৷
* আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেইসব বন্ধুর সঙ্গ ত্যাগ করুন ,যারা সিগারেট খায় কিংবা মাদকাসক্ত৷ সব সময় ভালো লোকদের সাথে চলার চেষ্টা করুন৷ পাশাপাশি আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে সুন্নত এবং আল্লাহ তালার আদেশের ওপর চলার চেষ্টা করুন৷ আশা করি আপনি আপনার বদ অভ্যাস ত্যাগ করতে পারবেন৷
আমিও আগে সিগারেট আসক্ত ছিলাম। কিন্তু অল্প দিনেই আমি ছাড়তে পেরেছি।।। আমি এখনো সেই ছেলেদের সাথেই বেড়াই যারা সিগারেট খায়।। আমি ভাবতাম আমি যে সিগারেট খাচ্ছি এতে আমার কি উপকার হচ্ছে? হুদাই টাকা অপচয় ( অপচয় কারী শয়তানের ভাই -আল কুরআন) আর ভাবতাম আমি ত নামাজ পড়ি, হারাম খেয়ে ত ইবাদত করে লাভ নাই। হুদাই আমি সিগারেট খেয়ে আমল নস্ট করব? (হারাম খেয়ে ইবাদত কবুল হয় না - আল কুরআন) এভাবেই আমি ১ দিনেই সিগারেট ছেড়ে দিয়েছি কিন্তু ছাড়িনি সেই সিগারেট খোর দের।। (^o^)