আজ এই শুভ নববর্ষের দিনে আমার পক্ষ থেকে বিস্ময়ের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা, সম্মান ,ও গভির ভালোবাসা রইলো।

 বিস্ময়ের শুরু থেকে আজ পর্যন্ত  বিস্ময়ের  সকল উত্তর কারীদের প্রতি আমার সম্মান ও ভালোবাসা রইলো যারা নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই বাংলাদেশের মধ্যে অধিক জনপ্রিয় একটি  প্লাটফর্ম এর মাধ্যমে মানুষদের সাহায্য করে আসতেছে ।  যেখানে বিগত বাংলা সনে ২৪ শে ফাল্গন ১৪১৯  রোজ শুক্রবার হতে আজ  ১লা বৈশাখ  ১৪২৬ রোজ রবিবার পর্যন্ত আজ এই   দির্ঘ  6 বছর ১ মাস  ৬ দিন থেকে টানা bissoy.com এর মাধ্যমে মানুষকে সঠিক,পরামর্শ  সঠিক চিকিৎসা, সঠিক ও শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করে  আজ দেশ ও   সমাজ, জাতি,  ধর্ম  নির্বিশেষে সকল কিছুর সমস্যা সমাধান করে আসতেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা,সম্মান ও গভীর ভালোবাসা রইলো। আশা করি আমরা আগামী প্রজন্মে আমাদের এই সুবিশাল প্লাটফর্ম কে এক নতুন  বিস্ময় উপহার দিবো। শুভ নববর্ষ  

3052 views

4 Answers

বিস্ময়ের সকল সদস্যসের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ বাঙালিদের প্রিয় উৎসব বাংলা নববর্ষ।বাঙালিদের আজ একটি বিশেষ দিন। নতুন বছর নতুনভাবে সবকিছু রাঙিয়ে তোলা এবং সাজানো। আজকের এই আনন্দময় দিনে সবকিছু উজ্জ্বল হয়ে উঠুক। জ্ঞান বিকাশের জন্যে বিস্ময় একটি অনন্য প্লার্টফর্ম। বাংলা ভাষার জন্যে বিস্ময় একটি অনন্য সাইট। আমরা বিস্ময়ে এসে অনেক কিছু জানতে পারছি এবং মানুষদের উত্তর প্রদানের মাধ্যমে সাহায্য করতে পারছি।  বিস্ময়ে এসে অনেক নতুন কিছু শিখেছি। শুধু আমি নয় এখানের সকল সদস্য অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় টিপস সম্পর্কে জেনেছি।

বিস্ময়ের মাধ্যমে আমরা অজানাকে জানছি এবং নিজের জ্ঞানকে আরো প্রসারিত করার মাধ্যমে অপরের প্রয়োজনে সাহায্য করতে পারছি। প্রতিনিয়ত অনেক অজানা বিষয় সম্পর্কে অবগত হচ্ছি। বিভিন্ন মানুষ অজানাকে জানার জন্যে বিস্ময়ে ছুটে আসছে।  

বিস্ময়ের মাধ্যমে বর্তমানে সহজেই একজন প্রশ্নকারী তার কাঙ্কিত বিষয় সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছেন। বিস্ময় বাংলা ভাষার একটি প্রশ্নোত্তর সাইট। বাংলা ভাষাভাষী মানুষদের জন্যে বিস্ময় অনন্য।

আজকের এই শুভ বিস্ময় নতুনভাবে সেজে উঠুক। বিস্ময়ের সামনের পথচলা অব্যাহত থাকুক। পুরোন সবকিছু ভুলে বিস্ময়ের সবাই নতুনভাবে কার্যক্রম শুরু করি। বিস্ময় আনসারসের শুরু হোক নতুনভাবে পথ চলা। শুভ নববর্ষ।   
3052 views

আজ পহেলা বৈশাখ।বাংলা নববর্ষ।বাঙালির প্রাণের উৎসব ছড়িয়ে যাক সবার মাঝে।আজকের এই বিশেষ দিনে বাঙালি পায় নতুন বছরের নতুন সূর্যের নতুন দীপ্তি।যা দীপ্তিময় করে তোলে বাঙালির অন্তরকে।বিষ্ময় অ্যানসারেরও আজ যেন নতুন বছরের নতুন পথ চলা।পুরোনো দিনের গ্লানি ভুলে আসুন আমরা সবাই এগিয়ে নিয়ে যাই এই মহৎ কাজটিকে।বিষ্ময় অ্যানসারকে প্রতিষ্ঠিত করি একটি জ্ঞানের রাজ্যতে।সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।শুভ নববর্ষ।

3052 views

আজ ১ লা বৈশাখ ১৪২৬। আজকের এই দিন আমাদের সাংস্কৃতির বিশেষ একটা দিন। আজকের এর সাংস্কৃতিক উৎসব আমাদের জন্য অনে আনন্দময় উৎসব।  পাক্তিস্থানামলে এই উৎসব পালন করতে পারত না পূর্ব-পাকিস্থানের জনগণ।


 পূর্ব-পাক্তিস্থানের লোকজন ফুলে ফেঁপে উঠত সেই জন্য। তাদের এই অন্যায় অত্যাচার বাঙালিরা  মানতে পারত না। তারা নববর্ষের দিন কোন প্রতিষ্ঠানকে ছুটি দিত না। বলত এটা পাক্তিস্থানের রীতিমতে - " এটা পালন করার নিয়ম নেই।" 


আজ তাদের এই অন্যায় অত্যাচার বিলুপ্ত হয়েছে। এই উৎসব খুবই খুশির সাথে  করা হয়।কারণ - তাদের আর পাকিস্থানের এই শাসনে চলতে হয় না।
  আজকের এই নববর্ষের দিন আমার অনুভূতি এতটা ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করার ভাষা আমার জানা নেই। 

অবশেষে বলব - "বিস্ময় তুমি এগিয়ে যাও সাহায্য করতে আমরা আছি তোমার জন্য ছোট সহায়ক হয়ে।" বিস্ময় অ্যানসারস তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশের জনপ্রিয় ফ্লাটফর্মে আছো। বাংলাকে তুমি ভালোবাসো তাই বাংলার মানুষ  তোমাকেও  ভালোবাসে।

 আমাদের নববর্ষের দিনে তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি বিশ্বাস করি বাংলা ভাষা টিকিয়ে রাখতে বিস্ময়ের অবদান অনেক। আমি এখানে আসার আগে অনেক বাংলা জানতাম না।  এখানে এসে অনেক কিছুর বাংলা জানি।

নববর্ষের দিনে সবার  প্রতি আমার রইল অনেক ভালোবাসা।  শুভ নববর্ষ বিস্ময়ের সবাইকে। আমরা চেষ্টা করব বাংলার এই প্রথম দিনে ইংরেজি কিছু না লিখে বাংলায় উত্তর দেবার। এটাই সবার কাছে অনুরোধ।  সবাই ভালো থাকুন । নববর্ষকে ভালোবাসুন।
3052 views

শুভ নববর্ষ বিস্ময়ের সকলকে। খুব কম দিন হয়েছে এখানে নিজেকে যুক্ত করার। শিখেছি অনেক কিছু। যা জানি তাই জানানোর এবং জ্ঞানবিকাশের অনেক বড় একটি প্লাটফর্ম এই বিস্ময়। আমি বিস্ময়ের একজন সদস্য হতে পেরে নিজেকে খুবইই ভাগ্যবান মনে করি। শুধু আজকের দিন নয়,বছরের প্রতিটি সময়,প্রতিটি দিন,প্রতিটি মাস এভাবেই বিস্ময়ের সাথে সবাই যুক্ত থাকবে,এই প্রত্যাশায় সকলকে "শুভ নববর্ষ "।

3052 views

Related Questions