5 Answers

আলু

একটি আলুকে বেন্ডারে বেল্ড  করে রস বের করে নিন।  ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। এরপর দাগের ওপর ১৫-২০ মিনিট  রেখে দিন । এর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।  প্রতিদিন দুই বার করে এই পদ্ধতিতে আপনি খুব সহজেই কালো দাগ দূর করতে পারবেন।

আবার চাইলে আপনি কাঁচা আলু ঠাণ্ডা করে ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি  নিতে পারেন। খোসাসহ আলু বেঁটে সেই পেস্ট দাগের উপর মেখে ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলু পেস্ট করতে ঝামেলা মনে হলে শসার মত স্লাইস করেও ব্যবহার করতে পারেন।  এটি আপনি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

2888 views Answered

আপনি শশা, পেঁপে ও লেবুর রস ব্যবহার করতে পারেন। পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান।পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে ঘষুন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩/৪ বার করুন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রঙ উজ্জ্বল করে তোলে।

2888 views Answered

এলোভেরার জেল এবং মধু একত্রে করে প্রতিদিন ২বার ব্যবহার করুন। ইনশাআল্লাহ ভাল ফল পাবেন। এটি ব্রণের দাগ কমাতে খুব ভাল কাজ দেয়।

2888 views Answered

আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন 

  • সামান্য লেবুর রস ও মধু একসাথে ভালোভাবে মেশাতে হবে। তুলার বলের সাহায্যে ত্বকের দাগযুক্ত স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে খুব আলতোভাবে মুছে নিন।
  • একটি বাটিতে দুই চা চামচ বেকিং সোডা নিয়ে কিছু পরিমাণ পানি মিশিয়ে ঘন পেষ্ট তৈরি করতে হবে। এরপর এই পেষ্ট সরাসরি ব্রণের দাগের উপরে লাগিয়ে দিয়ে ৫ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • অ্যাপল সাইডার ভিনেগার এবং পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর তুলার বলের সাহায্যে ত্বকের দাগযুক্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট সময়ে জন্য রেখে দিয়ে পানি দিয়ে মুখ খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। 
2888 views Answered

দাগ তুলতে কেবল ক্রিম যে ব্যাবহার করতে হবে তা কিন্তু নয়। বরং ক্রিম ব্যাবহারে আপনার সাইডেফেক্ট হতে পারে। তাই আমি আপনাকে আগে বলে নিব দাগ উঠানোর জন্য এগুলো হতে বিরত থাকুন।


প্রিয় প্রশ্নকর্তা, আপনি হয়তবা জানেন চন্দন কাঠের গুড়া  কিন্তু  রূপচর্চা করার জন্য আদর্শ একটা জিনিস। এটার নাম প্রায়শই শুনে থাকেন।  তো এটাতে যদি গোলাপজল মিশিয়ে মুখের লাগান এবং কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলেন তবে ফলাফল পেতে পারেন। 


আমরা শুধু একটার উপর ভরসা করব না তাই আরো কিছু জিনিস করব-↓

আপনি আবার চাইলে মধু ব্যাবহার করতে পারেন মুখে। এতে সাধারণত দাগ কমে আসে। তবে আমি দেখেছি এটা ব্যাবহারে  অনেকেরই পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই আপনি দেখে নিবেন আপনার কি পার্শপ্রতিক্রিয়া হয় কি না!

আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তবে আপনি শসার রস, আলুর রস ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে পারেন।

এছাড়া তৈলক্ত ত্বকে- মুলতানি মাটি,লেবুর রস,টক দই ব্যাবহার করতে পারেন। দাগ কমার সাথে সাথে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। 

এছাড়া লবঙ্গ ও রসুন একত্রে মিশ্রণ করেও পেতে পারেন সমাধান।  

নারকেল তৈল ও টি-ট্রি ব্যাবহারে মধ্যমে পেতে পারেন আপনার দাগ থেকে মুক্তি। (রাতে মাখলে ভালো হয়)

|কাঁচা হলুদ ও মধু মিশ্রণ করেও ফলাফল পাবেন।


2888 views Answered

Related Questions

Next steps