আমার শরীরে ব্যাথা.. প্লিজ বিস্তারিত পড়ে উত্তর দেন?

আমার বয়স ২৫, আমার মাথার বাম পাশে বুকের বাম পাশে, নিতম্বের বাম পাশে,  বাম পায়ের উরুতে ব্যাথা করে ৷ মোট কথা শরীরের বাম পাশে ই বেশি ব্যথা অনুভব হয়,,প্রত্যেক ব্যাথার জন্য ভিন্নভিন্ন ডাক্তার দেখাইছি, ডাক্তার পরিক্ষা করে বলে কোন সমস্যা নাই,,এখন আমার করনীয় কি   ?
2919 views

1 Answers

আমার মনে হচ্ছে আপনি ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত। এরোগে আক্রান্ত ব্যক্তির শরীরের হাড়ে বা মাংসপেশি তে ব্যথা হয়, সেটি ডান বা বাম যেকোনো দিকেই হতে পারে। আমার মনে হয় আপনার ভাল চিকিৎসক এর কাছে যাওয়া উচিত।  আপনি ঢাকার স্কয়ার কিংবা শমরিতা হাসপাতালের যেকোনো ভাল চিকিৎসক এর কাছে যান। আপনাকে প্রাথমিকভাবে কিছু টিপস দিতে পারি। শরীরে হরমোনের পরিমাণ ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খান,ভুলেও নিজের আইডিয়াতে কোনোরকম ব্যথানাশক মেডিসিন সেবন করবেনন না।মানসিক চাপ পরিহার করুন। সারাক্ষণ মোবাইল বা ল্যাপটপ চালাবেন না। পা মুড়িয়ে বসবেন না। পায়ে ব্যথা হলে গরম শেক দিতে পারেন। তবে ভাল চিকিৎসক এর পরামর্শ নিন। প্রথমে মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান।

2919 views Answered

Related Questions

Next steps