নিচের প্রশ্নটি পড়ে উত্তর দেন দয়া করে একলাইন হলেও উত্তর দেন?
3 Answers
তারা যে একেবারেই পড়াশোনা করে না, তা নয়। খুব কম পড়ে। আর পরীক্ষার আগে এদের পড়াশোনাটা বাড়িয়ে দেয়। যাতে কোনোমতে পাস করতে পারে। তারপরও তারা কেউ কেউ পাস করে, কেউ করে না। তারা মনে করে যে পরীক্ষার আগে কিছুদিন পড়লেই তো হবে। এছাড়াও এই ছেলেগুলো ক্লাসে একটা প্রভাব বজায় রাখে। অথাৎ সহজ করে বললে ক্লাসে তাদের আলাদা 'পাওয়ার' থাকে। আমাদের ক্লাসেও এরকম কয়েকটা 'বিটলা পোলাপান' আছে। বেশিরভাগ সময়ই তাদের আশেপাশে এমন কেউ থাকে যে কিনা ভালো পড়াশোনা করে। তারটা দেখে তারা পরীক্ষায় ভালো করবে এরকম মনোভাব তাদের মধ্যে দেখা যায়। তাই তারা মনে করে সব তো ঠিকই আছে, এখন নাহয় লাইফটাকে এনজয় করি। তারা বুঝবে যেদিন তাদের ভালো কোনো কলেজ/ভাসিটিতে চান্স হবে না। না হলেও সমস্যা নেই, কারণ তাদের অনেকেই 'বড়ভাই' দের ছায়ায় থাকে অথবা অনেকের বাবা-মা বড়লোক। যার কারণে ভবিষ্যতে তেমন বড় কোনো সমস্যা হয় না। আবার আমাদের ক্লাসে যারা আছে তারাতো সিগারেটও খায়। এই ভাবে তারা একসময় হয়তোবা কোনো কাজ না পেয়ে মাদক পাচারকারীতে পরিণত হবে বলে মনে হয়। এছাড়াও আমাদের দেশে চাকরি পাওয়ার অন্যতম সহজ উপায় হচ্ছে ঘুষ। ঘুষ দেওয়ার মাধ্যমে তারা চাকরি পেয়ে যাবে বলে মনে করে। তাই তাদের আফসোস হয় না।
তারা আফসোস করেনা। কারণ তারা কি হারালো সেটাও তারা বুঝেনা তাদের অজ্ঞতার জন্য। তাদের যখন ভবিষ্যতে কোনো সমস্যা হবে তক্ষুনি বুঝতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy