3 Answers

সহীহ হাদিস হচ্ছে যে হাদিস নির্ভরযোগ্য রাবী ও পূর্ণ স্মৃতিশক্তি রাবি বর্ণনা করেছেন এবং উহার সনদ ইত্তেসাল অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত এবং উহা শায নয়, তাকে সহীহ হাদিস বলে। 


এখানে রাবী মানে বর্ণনাকারী আর শায মানে অপর কোনো নির্ভরযোগ্য রাবীর হাদিসের বিরোধী হওয়া।

3516 views Answered

যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক বর্ণনাকারীই পূর্ণ আদালত ও জাবতা-গুণসম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দোষত্রুটি মুক্ত তাকে সহিহ হাদিস বলে।

3516 views Answered

সহীহ হাদীস (الحديث الصحيح) : যে মুত্তাসিল হাদীসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীই পূর্ণ আদালত ও যাবত (ধারণ ক্ষমতা) গুণ সম্পন্ন এবং হাদীসটি যাবতীয় দোষত্রুটি ও শায মুক্ত তাকে সহীহ হাদীস বলে। 


তথ্যসূত্র:

ইখতিসারু উলূমিল হাদীস ১/৩-৪, আল-ইকতিরাহ ফী ফন্নি ইসতিলাহ ১/১, আল-বায়িসুল হাসীস ১/৪, আত-তাকঈদ ওয়াল ইযাহ ১/২০

3516 views Answered

Related Questions

Next steps