একটি হাদিস জানার ছিলো?

গোছল করার সময় গোছলের নিয়ত করে গোছলের সব ফরয আাদায় করার পর নামায পড়ার জন্য কি ওযু করতে হবে?  না করলেও কি হবে?
2830 views

1 Answers

গোসল করার সময় গোসলের ফরজ আদায় করা হলে নামাজ পড়ার জন্য আর অজু করতে হবে না। তবে গোসল করার পর মনে সন্দেহ হলে এক্ষেত্রে অজু করাই উত্তম। আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর অজু করতেন না। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১০৭ ইবনে মাজাহঃ ৫৭৯ হাদিসের মানঃ সহিহ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা এবং তাবিঈদের এটাই মত যে, গোসলের পর অজু করার দরকার নেই।

2830 views Answered

Related Questions

Next steps