পুটি মাছ ধরার খাদ্য কি কি দিলে মাছ পাগল হয়ে যাবে?
3 Answers
বড়শি দিয়ে ধরতে চাইলে পাউরুটি দিয়ে টোপ দিতে পারেন । এক চিমটি পাউরুটি নিয়ে তা একটুখানি আঙুলে ডললেই গোল বলের মতো হয়ে যাবে । এই বলটা বড়শিতে গেঁথে টোপ ফেলুন । এতে কাজ হয় । ছোটবেলায় অনেক ধরেছি এভাবে । তবে খেয়াল রাখবেন টোপটা যেনো পানিতে সঠিক গভীরতায় থাকে ।
বড়শির মাধ্যমে যেভাবে পুঁটি মাছ ধরবেনঃ মাছ ধরার দন্ড হিসেবে কঞ্চির তৈরি একটি ছিপ নিন। ছিপের প্রান্তদেশে কয়েক ফুট লম্বা সুতা বাঁধুন (যতটুকু প্রয়োজন)। তারপর ছিপের সুতোর প্রান্তে বাঁকা সুচালো আলযুক্ত লোহার কাঁটা বা বড়শি বাঁধুন। একটি ছোট্ট বাটিতে পরিমিত পরিমাণে আটা বা ময়দা নিন। আটা বা ময়দার সাথে পরিমিত পরিমাণে পানি দিয়ে হাতের সাহায্যে রুটি বানানোর মতো আটা বা ময়দাটাকে করে নিন। এটাকে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। এখান থেকে এক চিমটি আটা বা ময়দা নিয়ে একটুখানি আঙ্গুলে সাহায্যে ঢলে টোপ তৈরি করে নিন। টোপ হলো মাছ ধরার জন্য বড়শিতে গাঁথা খাবার বা প্রলোভনের বস্তু। এবার বড়শিতে তথা বাঁকা সুচালো আলযুক্ত লোহার কাটাতে টোপটি গেঁথে পানিতে ফেলুন। আপনার টোপটি মাছ গিলেছে কিনা তা বুঝার জন্য ছিপের সুতোর মাঝামাঝি দেড় বা দুই ইঞ্চি সাইজের সরু কঞ্চি বাঁধুন, যা পানিতে ভেসে থাকে। যদি মাছ আপনার টোপ গিলে ফেলে, তাহলে ভেসে থাকা সরু কঞ্চিটি পানিতে ডুবে যাবে। ডোবার সাথে সাথে আপনি বড়শির ছিপ ধরে টান দিবেন। মাছ বড়শিতে আটকে ছিপের সাথে চলে আসবে। এভাবে টোপ ফেলে ফেলে মাছ ধরবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy