1 Answers
হযরত ওমর (রা.) আরয করলেন, হে আল্লাহর রসূল, আপনি এমনসব দেহের সাথে কি কথা বলছেন, যাদের রূহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আমি যা কিছু বলছি, তোমরা ওদের চেয়ে বেশি শুনতে পাও না। কিন্তু ওরা জবার দিতে পারে না। -সহীহ মুসলিম; হাদিস নং ২৮৭৪
আপর হাদীসে এসেছে- “হে অমুকের পুত্র অমুক -হে অমুকের পুত্র অমুক! আল্লাহ ও তার রাসূল [ﷺ] তোমাদের পরিণতি সম্পর্কে যে ওয়াদা করেছিলেন- তা কি তোমরা সত্য পেয়েছো? আমার সাথে আল্লাহ যে ওয়াদা করেছিলেন – তা আমি সত্য পেয়েছি।” -সহীহ মুসলিম; হাদিস নং ২৮৭৩, ৬৯৫৯
অপর একটি হাদীসে এসেছে- কোন ব্যক্তি কবর পাশ দিয়ে অতিক্রমকালে কবরবাসীকে সালাম দিলে তারা তারা সালামের জবাব দেয় এবং পরিচিত হলে তাকে চিনে আর পরিচিত না হলে চিনে না। -শুআবুলি ঈমান; হাদিস নং ৯২৯৬
এ সকল হাদিসের দ্বার প্রতিয়মান হয় যে, কবরবাসীগণ দুনিয়ার মানুষকে চিনতে পারে এবং তাদের কথা শুনতে পারে। কিন্তু দেখতে পারে এমন কথা পাওয়া যায় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy