ঘরের সাথে পারিবারিক কবরস্থান থাকলে কি ফেরেস্তা কবরের ভিতরে প্রবেশ করে কী?

যেহেতু একটা নতুন কবর থেকে মানুষ ৪০কদম  দূরে সরলে কবরে ফেরেস্তা প্রবেশ করে। কিন্তু ঘরের সাথেই যদি৪০ কদমের মধ্যে  কবর থাকে। তাহলে কি সেই কবরে কি ফেরেস্তারা প্রবেশ করতে পারবে?
2609 views

2 Answers

হ্যাঁ, তবুও ফেরেসতা কবরে প্রবেশ করবে।

2609 views Answered

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেনঃ হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)  বর্ণিত হাদীসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন- হে লোক সকল! এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে।   (ইবনে মাজাহ) নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম থেকে বর্ণনা করেছেনঃ নবীজী ফরমান- মৃত মু’মিন ব্যক্তির কাছে দুই ফিরিস্তা মুনকার- নকীর এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করবে প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন থাকবে রাসূলুল্লাহ (সাঃ) সম্পর্কে। আমরা জেনেছি যে, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বান্দাকে তথা মৃত ব্যক্তিকে যখন তার কবরে রাখা হবে এবং তার সাথীরা সকলে চলে যায়, তখন সে তাদের জুতা-স্যান্ডেলের শব্দ শুনতে পায়। অতঃপর তার নিকট দুই জন ফেরেশতা আসবেন এবং তাকে বসিয়ে উক্ত প্রশ্ন করবেন। এখন আপনার প্রশ্ন হলোঃ ঘরের সাথে পারিবারিক কবরস্থান থাকলে কি ফেরেস্তা কবরের ভিতরে প্রবেশ করে? হ্যাঁ, ফেরেস্তাদ্বয় কবরে প্রবেশ করবে। কেননা তা জানাজায় আগত সাথীদের কথা বলা হয়েছে। মুল কথা হচ্ছে, যখন তাকে কবরস্থ করা হয়, তখন দুই জন ফেরেশতা আসেন এবং তার পর তাকে এই প্রশ্নোত্তরের যে ঘটনাটি, সেই প্রশ্নোত্তর করা হয়ে থাকে। আর এখানে কবরস্থ করা বলতে কী বোঝায়? এ নিয়ে ওলামায়ে কেরাম ও আহলে হাদিসদের মধ্যে আলোচনা রয়েছে। আসলে কবরস্থ বলতে বোঝায়, মৃত্যুর পর তাকে যেখানে সমাধি হিসেবে রাখা হয়, সেটি। সেটি পানিতে হতে পারে, ফ্রিজে হতে পারে, কবরে হতে পারে, মাটিতে হতে পারে অথবা কোনো সিন্দুকে হতে পারে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মৃত্যুর পর তাকে যেখানে রাখা হবে, সেখানেই তার সওয়াল-জবাব শুরু হবে। সেখানে চাই মানুষ থাকুক চাই নাই থাকুক।

2609 views Answered

Related Questions

Next steps