1 Answers
জলের অর্থাৎ H2O এর মোলার ভর = 18.01528 gm/ mol,
হইড্রোজেন সালফাইড বা H2S এর মোলার ভর= 34.1 gm/mol,
এখন আমরা জানি ফ্লুরিন এর ইলেক্ট্রো নেগেটিভিটি সর্বোচ্চ, ঠিক তার পরেই অক্সিজেন স্থান দখল করে।
এর ফলে H2O তার হইড্রোজেন অক্সিজেন বন্ধনের (H—O) ইলেক্ট্রন এর মেঘ অধিক ইলেক্ট্রো নেগেটিভ অক্সিজেন এর দিকে সরে আসে। ফলত অক্সিজেনের চারিপাশে একটি আংশিক ঋণাত্মক আবেশ তৈরি হয় এবং ইলেক্ট্রন সরে আসার জন্য হইড্রোজেন এর পাশে আংশিক ধনাত্মক আবেশ তৈরি হয়। এর ফলে পার্শ্ববর্তী H2O অনুর হইড্রোজেন এর সাথে আলোচিত H2O অনুর অক্সিজেন একটি দুর্বল হইড্রোজেন বন্ধন গঠন করে। অপরপক্ষে আলোচিত অনুর হইড্রোজেন অনুর সাথে তৃতীয় কোনো অনুর একই প্রকার বন্ধন গঠন হয় ।
যার ফলে অন্ত:আণবিক বন্ধন গঠন হয় । যার জন্য ঘরের তাপমাত্রায় H2O তরল অবস্থায় থাকে। কিন্তু H2S এর ক্ষেত্রে এমন কোনো অবসর তৈরি হয়না। তাই H2S সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy