ওজন বাড়ানোর তাড়াতাড়ি উপায়?
4 Answers
দ্রুত ওজন বাড়ানোর কিছু পদ্ধতি ও উপায়- ১. প্রচুর পরিমাণে ক্যালরি যুক্ত খাবার গ্রহণ করুন। যেমন: বাদাম এবং শস্যদানা, চকোলেট, বাদামের মাখন, চিংড়ি, স্ট্রবেরী, কন্ডেনস্ড মিল্ক, ডিম, সয়াবিন, কিসমিস, খেজুর, নারকেল দুধ, বাদামী চাল, ওটমিল, বাটার বা তাহিনি, দই, কলা, অলিভ অয়েল, আঙুরের জুস, আনারস, আপেল, কমলা। দুগ্ধজাত খাবার এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যথা মাছ, মাংস ইত্যাদি থাকতে হবে প্রতি বেলার খাদ্য তালিকায়। ২. বেশি সময় খাবার না খেয়ে থাকলে শরীরে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে ফলে ওজন বাড়ার বদলে উল্টো কমে যেতে পারে । কিছুতেই খালি পেটে থাকবেন না বরং সময়মত বেশি করে খাবার খেয়ে শরীরের খাদ্য ঘাটতি পুষিয়ে ফেলুন। ৩. অনেকেই ভাবেন যে বারবার খেলে ওজন বাড়বে। এটি মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট ভরে খান। পেট ভরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে। ৪. আপনার যদি সবসময় খেতে ইচ্ছা না করে তাহলে খাবারগুলো ব্লেন্ড করেও খেতে পারেন। ড্রিংক হিসাবে কলা, খেজুর এর সাথে একটু মাখন, দুধ অথবা আম, পেস্তা বাদাম, স্ট্রবেরি, কমলা ইত্যাদি শ্রেষ্ঠ পুষ্টিকর উপাদান দিয়ে জুস তৈরি করে হাতের কাছে রাখুন। এগুলো আপনার শরীরের মাংস পেশীগুলোকে সুগঠিত করতে যথেষ্ট প্রোটিন সরবরাহ করবে। ৫. রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই বেশ পুষ্টিকর কিছু খাবেন। ফলে খাবারের ক্যালোরিটা খরচ হবার সময় পাবে না, বাড়তি ওজন হিশাবে জমবে শরীরে। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নিবেন। ৬. এমন অনেক ফল আর সবজি আছে যা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। যেমন- আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি। ফল ও সবজি খেলে স্বাস্থ্য জম্ন ভালো থাকবে, তেমনি ওজনও বাড়বে। ৭. দৈনিক ৮-৯ ঘণ্টা ঘুম এবং অন্যান্য বিষয়গুলো মেনে চললে আশা করা যায় আপনার ওজন বাড়ানোর লক্ষ্য পূরণ হবেই। ব্রেনের উপর কোনো চাপ নেবেন না।. . . . . কপি
ওজন বাড়ানোর জন্য আপনি কতগুলো জিনিস করতে পারেন I ১. যেমন,আপনি একবারে বেশি না খেয়ে অল্প পরিমানে বারে বারে খেতে পারেন I ২. ভাত, আলু এবং রুটি বেশি খেতে পারেন I ৩. প্রতিদিন ডিম এবং দুধ খেতে। ৪. প্রচুর পরিমানে পানি খেতে হবে I ৫. Protein জাতীয় খাবার শাকসব্জি, মুরগি এবং মাছ খেতে হবে I ৬. সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়মিত exercise করতে হবে I ৭. রাতে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমানো উচিত
ওজন বাড়ানোর জন্যে নিম্নোক্ত কিছু কাজ করুন। • স্বাস্থ্যকর ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন। তিন বার খাদ্য গ্রহণ করুন। নিয়মিত শাক সবজি খান। মাছের কলিজা, লাল মাংস, বৃক্ক, ডিম ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন। ৭-৮ ঘন্টা পরিমিত ঘুমানোর চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। • ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন।
#ওজন বাড়ানোর জন্য নিচের নিয়মগুলো যথাযথভাবে মেনে চলুন : ১.বেশী বেশী চর্বিযুক্ত খাবার খান। ২.খাদ্য তালিকায় আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, দুধ ও ডিমের পরিমাণ বেশী রাখুন। ৩.প্রতিদিন প্রচুর পরিমাণে পানি এবং পুষ্টিকর খাবার খান। ৪.কোন বদ অভ্যাস থাকলে সেটা বাদ দিন। ৫.রাতে ৭/৮ ঘন্টা ঘুমান।পারলে দুপুরে খাওয়ার পরেও ঘুমান। ৬.সব সময় চিন্তমুক্ত থাকুন। ৭.পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy