1 Answers
গণতান্ত্রিক রীতিনীতি ও পদ্ধতি বংশানুক্রমিক শাসন ও নীতির বিরোধী।কিন্তু তা সত্ত্বেও ব্রিটেনে শতাব্দির পর শতাব্দি ধরে রাজতন্ত্র টিকে আছে।ডব্লিউ. বি. মুনরো বলেন,"ব্রিটেনের ইতিহাস অসংখ্য বিরোধপূর্ণ ধারণার সমষ্টি এবং এদের মধ্যে এমন একটি ধারণা যা কম গুরুত্বপূর্ণ নয়।তা এই যে,গণতন্ত্রের প্রসারের সাথে সাথে রাজ প্রতিষ্ঠানের শক্তি বৃদ্ধি লাভ করেছে।সেখানে রাজার ক্ষমতা অর্থহীন হয়ে পড়েছে কিন্তু বিগত কয়েক শতাব্দিতে রাজ প্রতিষ্ঠানের শক্তি ক্রমশ বেড়েই চলেছে।" ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ হল- ১.ইংরেজ জাতির রক্ষণশীলতা। ২.গণতন্ত্র বিকাশে প্রতিবন্ধক নয়। ৩.রাজা বা রানীর রাজনীতি নিরপেক্ষতা। ৪.সাংবিধানিক সুবিধা। ৫.রাজশক্তি ব্যয়বহুল নয়। ৬.জাঁকজমক ও বৈচিত্র্যের উৎস। ৭.ঐক্য ও সংহতির প্রতিক। ৮.রাজতন্ত্র কমনওয়েলথ দেশগুলোর মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। ৯.রাজতন্ত্রের পরিবর্তনশীলতা ও গতিশীলতা। ১০.রাজতন্ত্রের জনপ্রিয়তা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy