2 Answers

আল্লাহ পাক তাদেরকে যেসব নেয়ামত দান করেছিলেন;তা নিম্নরূপ।

  1. ফেরাউনের শাস্তি "তাদের পুরুষদের হত্যা ও মহিলাদের আপন অবস্থায় রেখে দেয়া" থেকে নিষ্কৃতি দান।
  2. ফেরাউন তার দলবল সহ বনী ইসরাইলের পিছু নেয়ার পর সমুদ্র পাড়ি দেয়ার জন্য শুষ্ক পথ তৈরি এবং ফেরাউনের ধ্বংস।
  3. তাদের তাওবা কবুল ও ক্ষমা।
  4. মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ করণ,যেন তারা এর দ্বারা হেদায়াত প্রাপ্ত হয়, চিন্তা ফিকির করে এবং সেই শরীয়ত অনুযায়ী চলতে পারে।
  5. মৃত্যুর পর পুনরায় জিবন দান।
  6. তিহ ময়দানে চল্লিশ বৎসর সূর্যের তাপ থেকে নিরাপদ রাখা।
  7. তিহ ময়দান থেকে বের হয়ে বাইতুল মোকাদ্দাসে প্রবেশ।
  8. মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে তাদের পানির ব্যবস্থা করণ।
  9. মান্না,সাল‌ওয়া খাবারের ব্যবস্থা করণ।
  10. রাসূলের সাঃ আগমনের পূর্ব পর্যন্ত সব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দান। ইত্যাদি।
3694 views Answered

আমার আগে একভাই উত্তর প্রদান করেছেন। তবুও, তাঁর উত্তরে যে নেয়ামতগুলি তুলে ধরা হয় নি, সেটি আমি নিম্নে তুলে ধরলাম৷ বণী ইসরাঈলদের-কে আল্লাহ তায়ালা যেসব নেয়ামত দিয়েছিলেন, তাহলোঃ

  • তাদের প্রতি অগণিত নবী প্রেরণ। 
  • যমীনের রাজত্ব প্রদান করা। 
  • মেঘমালা দ্বারা ছায়া প্রদান। 
  • অসংখ্য অপরাধ ক্ষমা। 
  • ভূমি থেকে ফসলের ব্যবস্থা 
  • তাদের দিকে তাবূত প্রত্যাবর্তন।   
  • পাথর থেকে পানির ঝর্ণা উৎসারিত করা।
  • তীহ প্রান্তরে চল্লিশ বছর যাবৎ মান্না ও সালওয়া প্রেরণ।
3694 views Answered

Related Questions

Next steps