1 Answers
বণী- ইসরাঈল তথা আহলে কিতাবদের কাছ থেকে আল্লাহ তা'য়ালা যে যে অঙ্গীকারগুলো নিয়েছিলেন, তা হলোঃ তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকিনের হক আদায় করবে। নামাজ প্রতিষ্ঠা করবে। যাকাত আদায় করবে। নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না। তারা এলিয়া নামক শহরে সিজদাহ-রত অবস্থায় প্রবেশ করবে। শেষনবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর ওপর ঈমান আনয়ন করবে। ইত্যাদি। এ সম্পর্কে মহান আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, "আর স্মরণ কর, যখন আমি বনী ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবে না এবং সদাচার করবে পিতা-মাতার প্রতি, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বল, সালাত কায়েম কর এবং যাকাত প্রদান কর। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। (সুরা বাকারা, আয়াত নং ৮৩)। "আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে, তোমরা নিজদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না। অতঃপর তোমরা স্বীকার করে নিলে। আর তোমরা তার সাক্ষী।" (সুরা বাকারা, আয়াত নং ৮৪)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy