আমাদের স্কুলে ssc পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরনের জন্য অতিরিক্ত কাটা নেওয়া হচ্ছে। এখন আমরা/শিক্ষার্থীরা কি করতে পারি?

SSC বিজ্ঞান শাখার ফরম পুরনের জন্য নির্ধারিত ফি হলো ১৫৬৫ টাকা (কেন্দ্র ফি সহ)। আর আমাদের কাছ থেকে নিচ্ছে ২২০০ টাকা। সাথে বলেছে আমরা স্কুলে কোচিং করাবো সেই জন্য আরো ৬০০ টাকা দিতে হবে। এই মোট ২৮০০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে। কেউ যদি কোচিং করতে না চায় তাহলে তাকে বলছে এই কোচিং বাধ্যতামূলক করতে হবে। নাহলে পরিক্ষা দিতে দিবে না, এরকম হুমকি দিচ্ছে। কয়েকদিন আগে শুনেছিলাম ১০৬ নাম্বারে কল করলে নাকি স্কুলে দুদক টিম চলে যাবে। কিন্তু এই নাম্বারে কল দিলে ঢুকেনা। অন্য কোনো উপায় আছে কি এই শিক্ষকদের সায়েস্তা করার?
Nayem Islam
বিএসএস ইন ইকোনমিক্স
2740 views

2 Answers

ছাত্রছাত্রিদের করার কিছুই নেই,বলা যেতে পারে।যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে শিক্ষকেরা আপনার প্রতি কঠোরতা প্রয়োগ করবে।তাই সবাই মিলে বিদ্যালয়ের প্রধানের সাথে যোগাযোগ করুন।তাকে টাকার পরিমাণ টা কমাতে বলুন।

2740 views Answered

১০৬ নাম্বারে কল করুন,অথবা বোর্ডে যোগাযোগ করুন।

2740 views Answered

Related Questions

Next steps