আমার,রাতে ঘুম ঠিকমতো হচ্ছেনা।একটু পর পর কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙ্গে যায় এরপর আর ঘুম আসেনা?
2 Answers

রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ২-৩ ঘণ্টা আগে থেকে চা/কফি খাওয়া বন্ধ করুন, খুব ভারি খাবার খেতে হলে সেটাও ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগেই সেরে ফেলুন। এর মধ্যে শুধু পানি কিংবা দুধ পান করতে পারেন। হাল্কা গরম দুধ পান করলে ভালো ঘুম হয়। ক্ষুধা পেটে নিয়েও আবার ঘুমাতে যাবেন না, হাল্কা কিছু খেয়ে নিতে পারেন। ঘুমাতে যাওয়ার অন্তত ৩-৪ ঘণ্টা আগে থেকে ফোন, ল্যাপটপ এসবের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বন্ধ করুন। মাথার কাছে ফোন রেখে ঘুমাতে যাবেন না। ফোন একটু দূরে টেবিলে বা বিছানার পাশে একটা চেয়ার/ মোড়া এনে তাতে রাখুন। বিকালে হাল্কা ব্যায়াম করুন। রেগে থাকলে, মন খারাপ থাকলে সেটা নিয়ে না ভেবে মন ভালো হয়ে যায় এরকম কিছু নিয়ে ভাবুন। হাতে ৩০ মিনিট সময় নিয়ে শুতে যান। এরপর ভারি কোন বোরিং কোন বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে থাকুন। দেখবেন একসময় ঘুম পাচ্ছে।
রাতে ঘুম না হওয়ার মূল কারণ হলো দুশ্চিন্তা করা। তাই আগে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকুন। আর হামদার্দ এর নয় আপনি এলোপ্যাথি ঔষধ খেতে পারেন।
- Tab. Conpan 0.5 mg 0+0+1 খাবার পর ২ দিন
- Tab.pantonix 20 mg 1+0+1 খাবার আগে ২ দিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy