দুশ্চিন্তা লাগে খুব....?
আমার মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা লাগে খুব। মাথাটা ভারী হয়ে আসে। দুশ্চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিবো কীভাবে?
2877 views
3 Answers
এটা আপনার মানসিক চাপের কারন। তাই মানসিক চাপ কমান। যোগ ব্যায়াম, ধ্যানে থাকা ইত্যাদি করতে পারেন। তাছারা দুশ্চিন্তাযুক্ত কাজগুলো একটু বুঝে শুনে করলে হয়ে যায়। আরও একটি বেষ্ট অপশন হচ্ছে আপনার ভুলগুলো খুঁজে বের করা।এভাবেই অনেকটা দুশ্চিন্তামুক্ত হতে পারবেন।
2877 views
Answered
আপনার কি কোন নির্দিষ্ট কারনে চিন্তা করছেন? চিন্তার কারনটা দূর করার চেষ্টা করুন। আর যদি কিছু করার না থাকে, তাহলে নতুন কোন শখ নিয়ে কাজ করুন। নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। নিয়মিত ৬-৮ ঘণ্টা ঘুমান, শারীরিক পরিশ্রম করুন। দিনে ১০ মিনিট করে হলেও হাঁটুন। এতে শারীরিক পরিশ্রম হবে এবং মন ভালো থাকবে। নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করুন। মজার কোন বই বা কোন মুভি দেখুন, হাসলে মন ভালো হয়ে যায়
2877 views
Answered
আপনি নিচের কাজগুলো করতে পারেন।
1। পরিবারকে গুরুত্ব দিন এবং পরিবারের সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন।২। আপনি একা থাকবেন না। একা থাকলে দুঃশ্চিন্তা বেড়ে যায়।
৩। একজন বন্ধু নির্বাচন করুন।
৪। তবে খেয়াল রাখবেন যে বন্ধুটি আপনাকে এ বিষয়ে মন্তব্য কথা বলবে তার থকে দূরে থাকবেন।
৫। সব সময় নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন।
৬। নিজের মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন এবং সবার সাথে মিলেমিশে থাকুন।
৭। ফ্যান্টাসি বিষয়টিই মানুষকে হাসিয়ে তোলে এবং মানসিকভাবে সবসময় সতেজ রাখে। এ কারণে ফ্যান্টাসি বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস জাতীয় সাহিত্য পড়ুন। এছাড়া আপনার পাঠ্যবইয়ের সাহিত্য পড়ুন। দেখবেন আপনি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছেন।
৭। টিভিতে আপনি বিভিন্ন পরামর্শ ও জ্ঞান মূলক টক শো অথবা চ্যানেল দেখতে পারেন।
৮। অবসর সময়ে কোন কাজ না থাকলে গান শুনতে পারেন।
2877 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy