ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগছি?

আমি অনার্স ৩য় বর্ষে পড়ছি, গাজিপুর থাকি, আমার ফ্যামিলি থেকে এখন আর খরচ চালাতে পারছে না, এই মুহুর্তে আমার কাজের প্রয়োজন, গার্মেন্টস এ কোয়ালিটিতে কাজ করতে চাইতেছি, এই সেক্টরে কোনদিন কাজ করিনি, কি কি কাজ করতে হয়? আর এটা নাকি অনেক চাপ অনেক বকা দেয় নাকি, এখন আমি এই নিয়ে হতাশায় আছি করব কি করব না, অথবা অন্য কোন কাজ করলে ভাল হবে? একটু ভাল মানের বেতন দরকার যেনে আমি নিজে চলেও পরিবারকে কিছু দিতে পারি    
2477 views

1 Answers

এর জন্য গার্মেন্টস অই ভাল হবে। এতে বেতনও ভাল পাবেন, সুযোগ-সুবিধাও ভাল পাবেন। বিশেষ করে আপনার এডুকেশন কুয়ালিফিকেশনও ভাল আছে। 


আর আপনি বকা দেওয়ার কথা ভাবতেছেন!!! বকা তো আর এমনি এমনি দিবেনা, কাজে ভুল হলেই দিবে। ভাল করে কাজ করলে অবশ্য বকা দেওয়ার সম্ভাবনা নাই। তারপরেও সন্দেহ হলে আপাতত চলার জন্য সেখানেই কাজ করুন। সেখানে কাজ করা অবস্থায় আপনার যোগ্যতা অনুযায়ী অন্যদিকে কাজের সন্ধান করুন। অন্যদিকে ভাল মানের ও ভাল বেতনের কাজ পেয়ে গেলে না হয় গার্মেন্টস ছেড়েই দিবেন। তবে হয়ত কিছুদিন গার্মেন্টস এ থাকলে আপনার আর কোনোরুপ অসুবিধা হবেনা মানে গালিগালাজ শুনার দরকার হবে না। কারণ কিছুদিন থাকলেই আপনার যোগ্যতা, দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে।

2477 views Answered

Related Questions

Next steps