আমি কি জটিল কোন রোগে ভুগছি?

আমার গত ১৫ দিন ধরে পেটে আওয়াজ করে,তারপর ৩-৪ দিন পায়খানা হয় নি।পরে ঔষধ খাওয়ার পর প্রতিদিন পায়খানা হত।এখন আবার পায়খানা হচ্ছে না....
2838 views

3 Answers

না, জটিল রোগে ভুগছেন না।

তবে, আপনার পরিপাকতন্ত্রে একটু সমস্যা আছে।

প্রচুর পরিমাণে পানি খাবেন। বিশেষ করে সকালবেলা পানি খাবেন কমপক্ষে ৫ গ্লাস।

নিয়মিত ইসবগুলের ভুসি খাবেন।

প্রতিদিন একটু করে আদা খাবেন।


উন্নতি না হলে, একজন গ্যাস্ট্রএন্ট্রালজী বিভাগের ডাক্তার দেখাবেন।

2838 views Answered

লক্ষণ সমূহ শুনে বোঝা যাচ্ছে আপনার গ‍্যাসট্রিক হচ্ছে। আপনি নিয়ম করে খাবার খাবেন, পেট পুরোপুরি খালি হবার আগেই আবারও কিছু খেতে হবে, প্রয়োজনে মুড়ি, চিড়া ও বিস্কুট খেয়ে নিতে পারেন। পানি খাবেন বেশি করে। আশা করি সমস্যা থাকবে না। আপনার সুন্দর জীবন কামনা করছি।

2838 views Answered

 আপনি  কোষ্টকাঠিন্যের সমস্যায় ভুগছেন। আর এই কোষ্টকাঠিন্যের জটিলতা লক্ষন হলো :-

  1. মলদ্বারের ভিতর শিরা ফুলে ওঠা 
  2. পায়ুপথে ক্ষত হওয়া। 
  3. কোন ভাবেই নিজে নিজে পায়খানা করতে না পারা ।
  4. মলদ্বারের ভিতরের ফোলা অংশ বাইরে বের হয়ে আসা। 
  5. পায়ুপথ দিয়ে পায়খানার সাথে রক্ত যাওয়া এবং ফলে রক্তশূন্যতা ইত্যাদি। 

তাই এই কোষ্টকাঠিন্যে থেকে মুক্তি পেতে আপনাকে    আঁশযুক্ত খাবার খেতে হবে  যেমন- শিম, শাকসবজি, ফল, লালরুটি, কলা, গাজর, টকদই, পাকা বরই, বচিকি দানা, বেলের শরবত, কাঠবাদামের তেল, শসা, খোসাসহ আপেল, পার্লংশাক, লালচাল, লাল আটা, পপকর্ন, কমলা, কিসমিস।

কম আঁশযুক্ত খাবার যেমন- প্রক্রিয়াজাত খাবার, দুগ্ধজাতীয় ও মাংসজাত খাবার কম খান।

প্রতিদিন নিয়মিত  সকালে করে খালি পেটে ইসুবগুলের ভুসি খাবেন,। এর পাশাপাশি হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নিতে পারেন ।

2838 views Answered

Next steps