বিবাহ করার জন্য পরামর্শ প্রয়োজন...?
আমি খুবই সাধারণ তাই বিগত ০৯(নয়) বছরের সম্পর্ক ছিন্ন করার পরে একাকী জীবন যাপন করতে গত ১৯-১০-১৭ইং কোলকাতায় চলে যাই, কিন্তু হঠাৎ গত বছরের এই দিনে বা এর কিছুদিন আগে কলকাতায় বসে আমার এক বাঙ্গালী(বাংলাদেশী) মেয়ের সাথে পরিচয় হয় এবং আজ এক বছর বা কিছু বেশি সময় ধরে আমরা একটা সম্পর্কে এগুচ্ছি।আমারা একে অপরকে বিয়ে করতে চাই কিন্তু ওর পরিবারের সদস্যদের মধ্যে ওর বাবা ছাড়া অন্য সবাই রাজি।ওর বাবা অনেক প্রভাবশালী এবং নামকরা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন তাই আমার অভিভাবকরা(যেহেতু আমার বাবা মা নেই তাই খালা-খালু এবং মামা-মামী) আমার নিরাপত্তা নিয়ে খুব শঙ্কিত আছে। এখন আমার প্রশ্ন হলো আমরা কিভাবে বিয়ে করলে সেটা আইনগত বৈধতা পাবে এবং আমরা সামাজিক নিরাপত্তাসহ বসবাস করতে পারব?
2536 views
1 Answers
আপনারা প্রাপ্তবয়স্ক হলে দুইজন স্বাক্ষী সহ অনুমোদিত কাজী অফিসে গিয়ে বিয়ে রেজিষ্ট্রি করবেন আর সামাজিক নিরাপত্তার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে, কোন সমস্যা হলে স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন।
2536 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy