জরুরী পরামর্শ প্রয়োজন?

আমার প্রায় গলা ব্যাথা ও জর হয় মাসে ২ থেকে ৩ বার এটি কেন হয় আগে বাড়িতে থাকতে মাসে ২ বার করে হত পরে ক্লিনিকে গিয়ে ডাক্টারের কাছে সমস্যার কথা বলি ডাক্টার আমাকে ঔষধ না দিয়ে হোমিও ডাক্টারের কাছে চিকিৎসা হওয়ার কথা বলেছিল পরে আমি হোমিও ডাক্টারের কাছে চিকিৎসা হয়ে প্রায় ১ বছর ভালো থাকি ঐ রোগ এখন আবার শুরু হয়েছে হোমিও ডাক্টারের কাছে চিকিৎসা হয়ে মাত্র ১৫ দিন ভালো থাকি এখন আবার হয়েছে এখন আবার হোমিও চিকিৎসা নেই কিন্তু এখন আর হোমিও ঔষধ খেয়ে ঐ রোগ ভালো হয় না আমি জানি আমার গলা ব্যাথা ভালো হলে ঐ রোগ ভালো হয় আর গলা ব্যাথা ভালো না হল জর ও ভালো হয় না হোমিও খেয়েত হয় না এখন এখন আমি অনেক অসুস্হ আমাকে জরুরী পরামর্শ দিন
2944 views

2 Answers

সর্দি, কাশি বা সামান্য গলাব্যথা এমন কোনো বড় ব্যাপার নয়। তবে একবার ঠান্ডা লাগলে, তা সারতে অন্তত এক সপ্তাহ লাগবেই। আর কাশি তো আরও বেশ কয়েক দিন থাকতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। এ ধরনের কাশি একটি নির্দিষ্ট সময় পর আপনাআপনি ভালো হয়ে যায়। তবে কাশির সঙ্গে যদি জ্বর হয়, তাহলে কিন্তু গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়। দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে প্রথমেই খুঁজে বের করতে হবে কাশির অন্তর্নিহিত কারণ। ঠান্ডা লাগলে কাশি বাড়ে। তাই ঠান্ডা পরিহার করতে হবে। বাইরে বেরোলে পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরুন। মাথায় টুপি বা মাফলার পরতে ভুলবেন না। ধুলোবালি এড়িয়ে চলুন। বাইরে গেলে মাস্ক পরে নিন। কুসুমগরম পানি দিয়ে গোসল করুন। খুব ভোরে বা বেলা পড়ে গেলে গোসল করা থেকে বিরত থাকুন। ফ্রিজের ঠান্ডা খাবার খাবেন না। কুসুমগরম পানি পান করতে পারলে ভালো হয়। কাশি যে কারণেই হোক, এর কারণ নির্ণয় জরুরি। তাই শুকনো কাশিকেও গুরুত্ব দিন। কাশি দীর্ঘমেয়াদি হলে, ঘুম ভেঙে গেলে, কাশতে কাশতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হোন।

2944 views Answered

এই সমস্যার কিছু প্রাথমিক সমাধান দেব - 

১. মুখে-নাকে সব সময় মাস্ক ব্যবহার করুন।

 ২. নিয়মমাফিক ভিটামিনযুক্ত খাবার, পরিমাণমতো পানি পান ও পূর্ণ বিশ্রাম নিলে এমনিতে এসব রোগের হাত থেকে পরিত্রাণ মিলবে। 
৩. এমসয় বেশি করে আদা ও লেবুর চা খান।
 ৪. ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে কাশির সিরাপ বা অ্যান্টিবায়োটিক না খাওয়াই উত্তম। 
৬. সকাল-বিকেলে কুসুম গরম পানিতে গড়গড়া করুন।
 ৭. অনেক সময় ভাইরাসঘটিত ঠান্ডা কাশি থেকেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। তাই অবস্থা বেশি সিরিয়াস মনে হলে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষুধ খান(নাক,কান,গলা বিশেষজ্ঞ) । কাশি ভালো হয়েগেলে জ্বর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।
2944 views Answered

Related Questions

Next steps