ওজুতে প্রচুর ওয়াসওয়াসা , আমি কীভাবে বাঁচতে পারি?

আসসালামু আলাইকুম । আমি যখন ওজু করতে যাই তখন প্রায় ৬-৭ মিনিট লাগে ওজু করতে । আমার ওজু দেখে অনেকে বিরক্ত-বোধ করে । আমি বেশিরভাগ সময় মসজিদে ওজু করি । আমার ওজু দেখে অনেকে আমাকে বকা দেয় ।  আমি প্রত্যেকটা অঙ্গ ৩ বারের অধিক ধুয়ে ফেলি । আমার মনে খালি সন্দেহ থাকে এই মনে হয় শুকনা থাকে । ৩ বার ধোয়ার পরও আমার ওজুর অঙ্গ গুলো কেমন জানি শুকনা শুকনা লাগে । আমাকে দয়া করে এইটা থেকে রেহাই পাওয়ার উপায় বলে দিন । এইটা কি কোন রোগ ? আমি আগে এরকম ছিলাম না , নামাজ ধরার পর থেকেই এমন টা হয় , আজ ৭-৮ মাস হতে চলল , এই সমস্যা ।
2802 views

1 Answers

আপনার এটা সন্দেহ রোগ।এত্থেকে নিরাময় পাবার একটি পথ আছে;আর তা হলো সন্দেহের প্রতি ভ্রূক্ষেপ না করা। প্রতিটি অঙ্গ তিনবার করে ধুবেন।যদি এভাবে ধোয়ায় কোন সন্দেহ আসে তাহলে ঐ সন্দেহ কে স্থান না দিয়ে মনে মনে ভাববেন যে যেভাবে ধুয়েছি এটাই যথেষ্ট। এভাবে যতদিন সন্দেহের রোগ দূর না হয় ততদিন পর্যন্ত এমনটাই করবেন।

অথবা শুধু অযু পরিমাণ পানি নিবেন যেন তিনবার করে ধোয়ার পর অতিরিক্ত না থাকে। এভাবেও সন্দেহের রোগ দূরীভূত করা যেতে পারে।
বেশি বেশি এস্তেগফার করুন!আ'উযু বিল্লাহ পাঠ করুন!
মনে রাখবেন, সন্দেহকে যত‌ই আশ্রয় দিবেন তত‌ই তা বাড়তে থাকবে।
2802 views Answered

Related Questions

Next steps