2 Answers
না, ভর ও ওজন একই জিনিস নয়। কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে বা নিজের দিকে টানছে তা হচ্ছে বস্তুটির ওজন।
2868 views
Answered
সাধারন মানুষের কাছে একই মনে হলেও বিজ্ঞানে বিশেষ করে পদার্থ বিজ্ঞানের দিক থেকে এক নয়।
ভরঃ ভর হচ্ছে বস্তুর মোট পরিমান। একটি বস্তুতে কত পরিমান ঐ বস্তুর অনু বা পরমানু উপস্থিত তার পরিমানকে ভর বলে। ভর পৃথিবীর বা মহাবিশ্বের সর্বত্রই সমান থাকে কারন স্থানের পরিবর্তনের সাথে বস্তুর পরিমান কমেনা, যেমন ছোট হয়না বা ক্ষয় হয়না।(বাহ্যিক বলের প্রভাবে পরিবর্তন অন্য বিষয়)
ধরুন আপনার ভর ৬০কেজি। তাহলে আপনি যেখানেই যান না কেন ভর ৬০কেজিই থাকবে।
ওজনঃ ওজন হচ্ছে কোন বস্তু তার আশ্রিত বস্তু দ্বারা কত বলে আকর্ষিত হচ্ছে তার পরিমান। যেমন পৃথিবী আপনাকে কেন্দ্র বরাবর আকর্ষন করছে বলেই আপনি পৃথিবীর গায়ে লেগে আছেন। লাফ দিয়া উপরে যেতে চাইলে পৃথিবী আপনাকে আকর্ষন করে ফিরিয়ে আনবে। এই আকর্ষন বলকে ওজন বলে। যেহেতু পৃথিবীর সকল বস্তুকে চাঁদ সহ মহাবিশ্বের অন্য বস্তু গ্রহ আকর্ষন করছে, তাই আকর্ষন বলের প্রাবাল্যতা অনুসারে আপনার ওজন কম বেশি হতে পারে, কিন্তু যেহেতু ঐ বস্তু গুলো অনেক দূরে তাই মুল ওজন হবে পৃথিবীর আকর্ষন কে। এবং এই আকর্ষনের নাম অভিকর্ষ। যেহেতু পৃথিবী সুষম গোল নয়। পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন স্থানের দুরত্ব ভিন্ন হতে পারে তাই বিভিন্ন স্থানে আপনার ওজন ভিন্ন ভিন্ন হবে।
2868 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy