এটা করা কি জায়েয?
3 Answers
তার প্রশংসা করে বলতে পারবেন যে, অমুক মানুষটা ভাল। কিন্ত গীবত করা যাবেনা। তবে হাদিস এসেছে, কারো সামনে তার প্রশংসা করা ঠিক নয়। রাসুল (সাঃ) এর নিকট এক ব্যক্তি একজনের মুখোমুখি প্রশংসা করলে তিনি বললেন , হায়! হায়! তুমি তোমার সাথীর গর্দান কেটে ফেললে। এইরূপ বারবার বলার পর তিনি বললেন, তোমাদের মধ্যে যদি কাউকে একান্তই তার সাথীর প্রশংসা করতে হয় তাহলে সে যেন বলে, আমি ওকে এইরুপ মনে করি -যদি জানে যে সে প্রকৃতই এরূপ- এবং আল্লাহ ওর হিসাব গ্রহনকারী। একদা রাসুল (সাঃ) এক ব্যক্তিকে অপর এক ব্যাক্তির সামনা সামনি অতিরিক্ত সীমাহীন তারীফ করতে শুনে বললেন , তুমি লোকটার পৃষ্ঠ কর্তন বা তাকে ধ্বংস করলে। (বুখারী ও মুসলিম) অবশ্য প্রয়োজনে যথাচিত প্রশংসা করা নিন্দনীয় নয়। কোন কর্মে উৎসাহ ও অনু্প্রেরনা প্রদানার্থে একটু তারীফ করা বৈধ এবং ফলপ্রসু। কিন্তু মিথ্যা প্রশংসা করে কারো তোষামোদ ও মনোরন্জন করা নিশ্চয়ই ঘৃনিত কাজ। মহান আল্লাহ বলেন, আর তোমরা কেউ কারো গীবত করো না, তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? একে তোমরা অবশ্যই ঘৃণা করবে। (সূরা হুজুরাতঃ ১২)
কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলা পাপ। কোনো কোনো হাদিসে আছে যে, কারো অনুপস্হিতিতে তার গুণের কথাও বলাও যাবেনা।
কারো সম্পর্কে সম্যক জ্ঞাত না হয়ে এ ধরনের কথা বলা হারাম। এ ধরনের কথা বলা ভবিষ্যতবাণীর মতো তো বটেই, তাছাড়া ধারণাপ্রসূত কথাবার্তা বলা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে নিষেধ। পবিত্র কুরআন এসেছে- {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ} [الحجرات : 12] অর্থ : হে ঈমানদারগণ! তোমরা অধিক ধারণাপ্রসূত কথা থেকে বিরত থাকো, নিশ্চয় কতিপয় ধারণা গুনাহ। (সূরা হুজুরাত- ১২) মজা করে হোক আর বাস্তবে হোক কারো সম্পর্কে এমন কথা বলা যা সে নয়; হারাম। এটা পরনিন্দা। আর হাদীসে কোন ত্রুটিযুক্ত মানুষকেও সেই পরিচয়ে পরিচিত করতে নিষেধ করা হয়েছে। সুতরাং আল্লাহ তা‘আলা আমাদের সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন। আমীন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy