রুমের মধ্যে নিজেদের ছবি রাখা কি জায়েয আছে?
2 Answers
না এটা জায়েয হবে না। কোনো কারণ ছাড়া ছবি তুলাটাও গুনাহ। এভাবে ছবি দেয়ালে লাগালে নামায হবে না। প্রত্যেকেরই তার নিজস্ব ধর্মের নিয়ম সম্পর্কে ব্যক্তিগতভাবে সচেতন থাকা উচিৎ।
নিজেদের ছবি ঘরের দেয়ালে বা আলমারিতে সাজিয়ে রাখা ইসলামে জায়েজ নয়। ঘরের দেয়ালে ছবি ঝুলিয়ে রাখা সম্পূর্ণ হারাম। এ ধরণের সম্মান থেকেই শির্কের সূচনা হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে ঘরে 'রহমতের' ফেরেশ্তা প্রবেশ করেন না যে ঘরে কুকুর থাকে এবং সে ঘরেও নয় যে ঘরে ছবি বা মূর্তি থাকে। (রিয়াযুস স্বা-লিহীন, হাদিস নম্বরঃ ১৬৯৩ সহীহুল বুখারী, মুসলিম ২১০৬, তিরমিযী ২৮০৪, নাসায়ী ৪২৮২ হাদিসের মানঃ সহিহ) মুহাম্মাদ ইবনে আবূল আলা সান আনী (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার ঘরে একখানা কাপড় ছিল যাতে ছবি ছিল। আমি তা ঘরের তাকের দিকে রাখলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করে সালাত আদায় করতেন। তারপর তিনি বলেছিলেনঃ হে আয়িশা! ওটা আমার সম্মুখ থেকে সরাও। আমি সরিয়ে ফেললাম এবং তা দ্বারা বালিশ বানালাম। (সূনান নাসাঈ হাদিস নম্বরঃ ৭৬১) কাজেই যার কাছে এ রকম ছবি রয়েছে, তার উচিৎ এগুলো নষ্ট করে দেয়া। চাই সেই ছবি দেয়ালে ঝুলন্ত থাকুক কিংবা এ্যালবামের ভিতরে সংরক্ষিত থাকুক অথবা অন্য কোন স্থানে থাকুক। কারণ ঘরের মধ্যে ছবি থাকলে ঘরের মালিক রহমতের ফেরেশতাদের প্রবেশ থেকে বঞ্চিত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy