আমার চুলে খুশকীর সমস্যা এখন কি করব?
7 Answers
জেনে নিন খুশকি দূর করার কিছু সহজ উপায়: ১. জবা ফুল, আমলকি ও জলপাই একসঙ্গে বেটে পেস্ট করে চুলে লাগিয়ে, আধ ঘণ্টা পর শ্যাম্পু করলে খুশকি কমে যায়। ২. দুর্বা ঘাস ও নিমপাতা বাটা, ভিনেগার ও শসার রস মিশিয়ে পেস্ট করে মাথার তালুতে লাগিয়ে আধঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি চলে যাবে। ৩. কাঁচা আমলকি ছেঁচে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলায় গরম করে অথবা রোদে ২-৩ দিন শুকিয়ে বোতলে ভরে রেখে দিন। সপ্তাহে ২ দিন সেই তেল মাথায় লাগালেও খুশকি থেকে মুক্তি পেতে পারেন। ৪. মেথি বাটা, আমলকির রস, ডিমের সাদা অংশ ও টকদই পানিতে পেস্ট করে মাথায় দিয়ে আধ ঘণ্টা পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তাতেও খুশকি চলে যাবে। ৫. আমলকি ও শিকাকাই গুঁড়ো, নারকেল তেলের সঙ্গে পেস্ট করে চুলে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করলে খুশকি চলে যাবে। ৬. পেঁয়াজের রস মাথার তালুতে দিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ভালো ফল পাওয়া যাবে। ৭. লেবু খুশকি দূর করে। এজন্য শ্যাম্পু করার পর এক মগ পানিতে লেবু মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। ৮. এক চা চামচ লেবুর রসের সাথে ৫ চা চামচ নারকেলের তেল ভালো করে মিশিয়ে নিন। তারপর মাথার তালুতে লাগিয়ে ৩০-৩৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটিও খুশকি দূর করতে কাজ করবে। সূত্র: লাইফস্টাইল ডটকম
আপনি প্রতিদিন মাথায় স্যম্পু দিয়ে ভালো করে পরিস্কার করবেন। আসলে মাথায় খুসকি আসে , মাথা শুস্ক থাকলে মাথার উপরের চামরা গুলো উঠে আসে তাই প্রতিনিয়ত মাথায় নারকৈল তৈল ব্যবহার করুন এবং নারকৈল এর সাথে ক্যানুলা পাউডার মিশিয়ে মাথায় ব্যবহার করবেন, নিয়মিত দিয়ে কয়েক দিনেই ভালো রেজাল্ট পাবেন।
মাথার ত্বকের শুষ্কভাবের কারণে খুশকি হয়ে থাকে। শীতকালে যখন আবহাওয়াতে আর্দ্রতা কম থাকে তখন ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। শীতকালে ঘরের অভ্যন্তরের ঠান্ডা বাতাস এবং ঘরের বাইরের তুলনামূলক গরম বাতাসের ফলে তাপমাত্রার অসামাঞ্জস্যাতার সৃষ্টি হয় এবং সে কারণে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে খুশকি হয়ে থাকে। ★কর্মক্ষেত্রঃ- মাষকালাই এর ডাল মাথায় মাখলে চূল নরম হয় এবং খুশকি দূর হয়।
খুশকি দূর করার ৭টি উপায়। ১. পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়। ২. টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি। ৩. একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টকদই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করুন। ৪. মেথি চুলের খুবই উপকারী একটা জিনিস। নারকেল তেল গরম করুন। এরপর এতে মেথি গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন। ৫. মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর এটি থেঁতো করে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মেথি লাগান। ৬. চুলের স্বাস্থ্য রক্ষার্থে ও খুশকি দূর করতে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ অয়েল গরম করে নিন। এতে পাতিলেবুর রস মেশান। চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার চুলে অলিভ অয়েল লাগান। খুশকি দূরের পাশাপাশি চুল হবে কোমল ও ঝলমলে। একই পদ্ধতিতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। ৭. পেঁয়াজের রস খুব দ্রুত খুশকি দূর করতে পারে। পেঁয়াজ মিহি করে বেটে নিয়ে রস ছেঁকে নিন। পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগান। ২০-২৫ মিনিট রেখে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মাথায় পেঁয়াজের রস লাগান। এতে মাথা চুলকানোও কমে যাবে। লক্ষ্য করুন : *নিয়মিত চুল আঁচড়ান। এতে খুশকি হবার সম্ভাবনা কমে যাবে। *পুষ্টিকর খাবার খান। এতে মাথার ত্বক ও চুল ভালো থাকবে। *চুল নিয়মিত পরিষ্কার করুন। কারণ অপরিচ্ছন্ন চুলে খুশকি হয় বেশি। *কিছু চর্মরোগ সাধারণভাবে দেখতে খুশকির মতো হয়। তাই মাথায় খুশকির পরিমাণ বেশি হলে চিকিত্সকের শরণাপন্ন হোন।
খুশকি অনেকের কাছে বিরক্তিকর একটা ব্যাপার|মাথা পরিষ্কার ও নিয়মিত তৈল ব্যবহার করলে খুশকির উপদ্রব কম থাকে| খুশকি দুর করতে "ওডিসি" মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে পারেন|৩-৪ দিন পরপর ব্যবহার করলে দ্রুত খুশকি দুর হয়ে যাবে| প্রতি প্যাকেট মূল্য মাত্র ৭ টাকা ফার্মেসীতে পাবেন|ব্যবহারের নিয়ম প্যাকেটের গায়ে লিখা থাকে|
আমার জানামতে আপনি যদি ক্লিয়ার ম্যান শাম্পুটা ব্যাবহার করেন আপনার খুশকি দূর হবে আশা করি। বি: দ্র: আমার নিজের মাথায় ও খুশকি আমি এই শাম্পু ব্যাবহার করি।
আপনি চুলে মেহেদি দেন । এতে খুশকি ভালো হবে । আমি নিজে মেহেদি ব্যবহার করে উপকৃত হয়েছে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy