ফেরেশতা জিব্রাইল(আঃ) এর বয়স কত?
ফেরেশতা হযরত জিব্রাইল(আঃ) এর বয়স কত?তাকে কবে সৃষ্টি করা হয়েছে?দয়া করে দলিলসহ জানাবেন।
4208 views
1 Answers
ফেরেশতা হযরত জিব্রাইল (আঃ) এর বয়স কত! তাকে কবে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোন রেফারেন্স নেই। যতদূর জানা যায়! হাদিসে এসেছে আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেনঃ আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু-পাখি ছড়িয়ে দেন এবং জুমুআর দিন আসরের পর জুমুআর দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদম (আঃ)-কে সৃষ্টি করেন। (সহীহ মুসলিমঃ ৬৯৪৭)
4208 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy