নামাজ সম্পর্কিত বিস্তারিত পড়ুন?
4 Answers
আপন যদি চার রাকাত নামাজের এক রাকাত নামাজ না পান,তাহলে আপনাকে তিন রাকাত নামাজ আদায় করতে হবে। আর তিন রাকাত নামাজের প্রথম দুই রাকাতে শুধু ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে কোনো সূরা মেলানোর প্রয়োজন নেই।
আপনি আসরের নামায এক রাকাত না পেলে উক্ত ছুটে যাওয়া রাকাত আদায়ে আপনাকে সূরা ফাতেহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে।
এক্ষেত্রে হানাফী মাযহাবের বিধান হলো, ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়ার পর যেকোন একটি সূরা মিলাতে হবে। এবং অবশিষ্ট এক রাকাআত শেষ করে সালাম ফিরিয়ে নামায শেষ করতে হবে।
মাসবুক ব্যক্তির সালাত আদায়ের সঠিক নিয়ম হল, সে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতেই সালাতে শরীক হবে। সালাম ফিরানো পর্যন্ত ইমামের অনুসরণ করবে। আবু কাতাদাহ (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমরা ইমামের সাথে যতটুকু সালাত পাও তা আদায় করবে, আর তোমাদের যা ছুটে যায় তা ইমামের সালাম ফিরানোর পর পুরা করে নিবে। বিশুদ্ধ কথা হচ্ছে, ইমামের সালামের পর মুক্তাদী যে সালাতটুকু পূরা করে থাকে, তা হচ্ছে তার নিজস্ব নামাযের শেষ অংশ। তাই সালাতে দাঁড়িয়ে প্রথমে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়বে। এক রাকআত ছুটে থাকলে সূরা ফাতেহা ও অন্য সূরা পড়বে। রুকু সেজদা করে বসে যাবেন ও যথা নিয়মে তাশাহুদ, দূরুদ শরীফ ও দুয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy