2 Answers
অতিরিক্ত ঘুম তাড়ানের প্রাকৃতিক উপায়:
= প্রতিদিন একই সময়ে ঘুমান এবং জেগে উঠুন।
= সন্ধা নামলে চা-কফি পান করবেন না।
= রাত জেগে টিভি দেখার অভ্যাস থাকলে পরিহান করুন।
= আপনার কখন ঘুম থেকে ওঠা জরুরি তার উপর ভিত্তি করে প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন।
= অ্যালার্ম ঘড়িটি হাতের না রেখে দূরে রাখুন। এতে অ্যালার্ম বন্ধ করার জন্য হলেও বিছানা ছেড়ে উঠা লাগবে।
= যখন অ্যালার্ম বাজবে তখনই উঠে পড়বেন। মোটেও দেরি করবেন না।
= রাতে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন শুয়ে পড়বার চেষ্টা করবেন।
= সাধারণত আমরা সপ্তাহের বন্ধের দিন একটু বেশিই ঘুমাই। এই অভ্যাসটি ত্যাগ করতে হবে। কারণ এটি আপনার নিয়মিত ঘুমের ধারায় ব্যাঘাত আনতে পারে।
= নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান। এটি আপনার শরীর ও মন ভালো রাখতে সাহায্য করবে।
= সকালের সূর্য দেখার অভ্যাস গড়ে তুলুন।
= কোনো প্রকার দু:শ্চিন্তা বা হীনম্মন্যতার মধ্যে থাকলে তার আসল কারণ খুঁজে বের করুন এবং কীভাবে সমাধান করা যায় তা আগে ঠিক করুন। কারণ দু:শ্চিন্ত আর হীনম্মন্যতা অস্বাভাবিক ঘুমের কারণ।
সুতরাং প্রাথমিক পদক্ষেপগুলো নেয়ার পরেও যদি ঘুম না কমে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আশা করি, উপরের বিষয়গুলো ঠিকঠাক মেনে চললে,অতিরিক্ত ঘুমের ঘোর থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। অনেক সময় শরীরে কোন রোগ থাকলেও অতিরিক্ত ঘুম হতে পারে। তাই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।