যে ব্যাক্তি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবে তার ৭০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়?
3 Answers
যে ব্যাক্তি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবে তার ৭০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা কোন যঈফ হাদিসও নয়। গান-বাজনা শোনা হারাম। আর তা হারাম হওয়ার ব্যাপারে লেশমাত্র সন্দেহ নেই। সলফে সালেহীন, সাহাবা ও তাবেঈন কর্তৃক বর্ণিত হয়েছে যে, গান অন্তরে মুনাফিকী কপটতা উদগত করে। উপরন্ত গান শোনা-অসার বাক্য শোনা এবং তার প্রতি আকৃষ্ট হওয়ার পর্যায়ভুক্ত। আর আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা অজ্ঞতায় লোকেদেরকে আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য বেছে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। ওদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। (সূরা লুকমানঃ ৬)
আপনার প্রশ্নে উল্লেখিত বিয়টি একদম ঠিক নয়। হাদিসে এহেন কথা বলা হয় নাই। এ কথা গুলি বাড়াবাড়ি। যা ধমে'র বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, বাদ্যযন্ত্র বিশিষ্ট গান বাজনা শুনা বা বাজানো গুনাহে কবিরা। তাই এজন্য তওবা করতে হবে। আর দোয়া করতে হবে আল্লাহ্ রাব্বুল আলামিন এহেন গুনাহ থেকে আমাকে- আপনাকে এবং সকল মুসলিমকে হেফাজত করুন। আমিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy