1 Answers
পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তায়ালার সৃষ্টি। বিশেষ করে সৃষ্ট জীবের প্রতি দয়া করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তা হোক পশুপাখি বা বিধর্মী কেউ। আল্লাহ তায়ালা সেই বান্দাকে বেশি ভালোবাসেন যেই বান্দা সৃষ্ট জীবের প্রতি বেশি দয়াবান। রাসুল (সাঃ) ইরশাদ করেছেন, অনুগ্রহকারীদের প্রতি পরম করুণাময় অনুগ্রহ করে থাকেন। তোমরা দুনিয়াবাসীর উপর অনুগ্রহ কর, এতে আসমানে অবস্থানকারী তোমাদের ওপর অনুগ্রহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্তকে অন্ন দানের জন্য মানবগোষ্ঠিকে বিশেষভাবে তাকীদ দিয়েছেন। এবং তা শ্রেষ্ঠ দান হিসাবে অবিহিত করেছেন। ক্ষুধার্ত বিধর্মীকে খাবার খাওয়ানো আমাদের একটা ঈমানী দায়িত্ব হোক তারা বিধর্মী। একটি উদাহরণ দিয়ে বলি যদিও তা নিম্নমান তবুও বোঝার জন্য দিলাম। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জনৈক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় ভিজা মাটি চাটতে দেখতে পেয়ে তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুয়া হতে পানি এনে দিতে লাগল যতক্ষণ না সে ওর তৃষ্ণা মিটাল। আল্লাহ এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ১৭৩)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy