অ্যাকুরিয়ামে দেশি মাছের কী খাবার দেব দোকানের খাবার কি খাবে?
আমার অ্যাকুরিয়ামে কিছু দেশি মাছ যেমন, খলিসা, পুটি, টেংরা এই মাছ গুলো আছে। মাছগুলোর কী খাবার দেব? অ্যাকুরিয়ামের দোকানে যে খাবার পাওয়া যায় সেই খাবার কি এ মাছ গুলো খাবে?
2969 views
3 Answers
হ্যা, আপনি অ্যাকুরিয়ামের দোকানে যে ফিস ফিড পাওয়া যায় তাই খাওয়াতে পারবেন। তবে অ্যাকুরিয়ামের তেলাপিয়া মাছ না রাখই ভালো, এ ধরনের মাছ খুব পানি নষ্ট করে।
2969 views
Answered
মাছের ওজনের প্রায় ৫% হারে সকাল বিকাল দুইবার খাবার দিতে হয়। এজন্য শুকনো টিনজাত, প্যাকেটজাত এবং প্রাকৃতিক খাবার রয়েছে। শুকনো খাদ্যের মধ্যে আছে আটা, ময়দাসহ অন্যান্য খাদ্যশস্যের মিহি গুঁড়া। টিনজাত খাবারের মধ্যে সিদ্ধ নরম সবজি, চিংড়ি, লবস্টার, বিভিন্ন প্রাণীর হৃৎপি-, যকৃত, কিডনি এবং ডিমের কুসুম। আর প্রাকৃতিক খাদ্য যেমন-এককোষী প্রাণী, কেঁচো, প্লাংকটন, লার্ভা ও টিউবিফেক্স। এছাড়া বাজারে কৃত্রিম খাবারও পাওয়া যায়।
2969 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy