ব্ল্যাকম্যাজিক বা কালজাদু বলতে কি সত্যিই কিছু আছে ইসলাম এ সম্পর্কে কি বলে আর কেউ এতে আক্রান্ত হলে কি করণী?
ছোটবেলা থেকেই ভালো ছাত্র হিসেবে আমি আমার পরিবারে পরিচিত। পড়াশোনার প্রতি একটা সময় দারূণ আগ্রহ ছিল .. কিন্তু ইদানিং আমি পড়াশোনার প্রতি একেবারেই উদাসী। যে আমি ক্লাস ফাইভ থেকে প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করে এসেছি সেই আমিই এবার এইচএসসিতে খারাপ করি ! আমার মা আমাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেলেও তেমন উপকার হয়নি! সম্প্রতি তিনি আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজ বলেন যে কেউ একজন হিংসাবশত আমাকে তাবিজ করেছে যাতে আমি পড়াশোনার প্রতি উদাসীন থাকি! উল্লেখ্য, আমার আত্মীয়মহলে আমার সাফল্য অনেকেরই সহ্য হয় না এটা আমি জানি । আরো উল্লেখ্য যে, আমি এসবে খুব বেশি বিশ্বাস করতাম না কিন্তু আমার সাথে যা হচ্ছে তা কেমন যেন আমি নিজে থেকে করছি না!
2690 views
2 Answers
ব্ল্যাক ম্যাজিক
ইসলামে হারাম। শুধু হারামই নয়,
এটি কুফরি কাজ। এই কাজের
মাধ্যমে অন্য ব্যক্তিসহ মানুষ
নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়। এটি
করা একেবারেই জায়েজ নেই;
বরং এটা থেকে যথাসম্ভব
নিজেকে বিরত রাখার চেষ্টা
করুন।
সূত্র. NTV
2690 views
Answered
ধর্মীয়মতে কালোযাদু আছে । কিন্তু বৈজ্ঞানিকভাবে নেই । কেউ এতে আক্রান্ত হরে ৪ কুল পড়ে দুই হাতের তালুতে থুথু দিয়ে পুরো শরীরে হাত বুলান । নিয়মিত আয়াতুল কুরসি, সূরা বাক্বারা ও ৪ কুল পড়ুন । উল্লেখ্য যে, আয়াতুল কুরসি সূরা বাক্বারারই অংশ । ৪ কুল হচ্ছে, সূরা কাফিরূন,ইখলাস,ফালাক ও নাস । বেশী করে আল্লাহর কাছে দোয়া করুন ও ইবাদাত করুন ।
2690 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy