কনের যদি বিয়েতে সম্মতি না থাকে এবং সে পিতা মাতার বিরুদ্ধে না বলে বিয়েতে।এতে কি তার গুনা হবে ইসলাম কি বলেকনে বিয়েতে অসম্মতি জানাতে পারে?
1 Answers
যদি অকুমারী মহিলাদের বিয়েতে সম্মতি না থাকে এবং সে পিতা মাতার বিরুদ্ধে না বলে এতে তার গুনাহ হবেনা।
কুতায়বা (রহঃ) ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকুমারী মেয়ে নিজের ব্যপারে তার ওলীর অপেক্ষা অধিক হকদার। কুমারীর বেলায় তার বিষয়ে তার নিকট থেকে অনুমতি নিতে হবে। আর তার চুপ থাকাই অনুমতি। [সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ১১০৮]
এই হাদীসটির মর্ম অধিকাংশ আলিমের মতে এই যে, অকুমারী মেয়ে নিজের বিষয়ে তার ওলী অপেক্ষা অধিকতর হকদার। ওলী তাকে তার সন্তুষ্টি ও তার স্পষ্ট নির্দেশ ব্যতীত বিবাহ দিতে পারে না। যদি সে তাকে বিয়ে দিয়ে দেয় তবে খানসা বিনতু খিযাম রাদিয়াল্লাহু আনহা এর হাদীসের ভিত্তিতে এই বিয়ে বাতিল। খানসাকে তাঁর পিতা অকুমারী অবস্থায় বিয়ে দিয়েছিলেন, আর তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ বাতিল করে দেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy