6 Answers
আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন৷ তিনিই মানুষের জীবন বিধান নির্ধারণ করেছেন৷ আর তিনিই ভালো জানেন তাঁর সৃষ্ট মানবের জন্য কোন বিধান সবচে বেশি উপকারী৷ সে হিসেবে যুগে যুগে তিনি যে জীবন বিধান দিয়েছেন সেটাই শ্রেষ্ঠ এবং একমাত্র জীবন বিধান৷ আর এই জীবন বিধান তথা কুরআন মাজীদ তিনি যে ধর্মের অন্তর্ভুক্ত করেছেন সেটাই মূলত আসল ধর্ম৷ আমাদের সকলেরই জানা থাকা উচিত সে ধর্মটি হলো "ইসলাম ধর্ম"৷
মানুষের আসল ধর্ম হচ্ছে মানবধর্ম আর মানবধর্মের আরেক নাম হচ্ছে ইসলাম। মানবতা বা মনুষ্যত্বের সাথে জড়িত সব মানব বৈশিষ্ট্যই ইসলামের মধ্যে রয়েছে। তাই ইসলামকে বলা হয় মানবধর্ম। আর ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবনবিধান, যেখানে মানবজাতির সকল সমস্যার সমাধান রয়েছে। বিজ্ঞানসম্মত কুরআন-হাদীস এর প্রমাণ। মানুষ, মানবতা, মনুষ্যত্ব, মানবধর্ম ও মানবসভ্যতা সবকিছুই ইসলামের সাথে জড়িত। তাই ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ মানবধর্ম। নি:সন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম (সূরা: আল-ইমরান, আয়াত-১৯)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy