একটি মেয়ের দুলাভাই কি তার অভিভাবক হতে পারবে দুলাভাইয়ের সাথে কতটুকু দেখা দেওয়া যায়েজ ইসলাম কি বলে?
3 Answers
জ্বী না । দুলাভাইয়ের সামনে পূর্ণ পর্দা করতে হবে । শুধুমাত্র হাতের কব্জি পর্যন্ত এবং চুলবিহীন চেহারা দেখা যায়েজ আছে ।
দুলাভাই,খালু,দেবর এধরনের লোকের সামনেও সম্পূর্ণ পর্দা ফরজ।মেয়েটির যদি অভিভাবক না থাকে, তাহলে অতিরিক্ত প্রয়োজনে দুলাভাই অভিভাবক হতে পারবে।কিন্তু মেয়েটির সম্পূর্ণ পর্দার মধ্যে থাকতে হবে।
মেয়ের কেউ না থাকলে দুলাভাই বিশেষ ক্ষেত্রে তার অভিভাবক হতে পারবে। দুলা ভাইয়ের সাথে দেখা করতে হলে সম্পুর্ন পর্দা করা ফরজ। আল্লাহ তায়ালার বানীঃ আর মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তবে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে। আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা- রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ।সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আস, যাতে তোমরা সফলকাম হতে পার। (আন-নুরঃ ৩১)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy