কেউ বলবেন প্লিজ অন্যের হাদিয়ার সাথে কিছু যোগ করে পরিমান বৃদ্ধি করে তারই নামে চালিয়ে যাওয়া কি যায়েজ?
এক লোক শ্বশুর বাড়ি হতে কোরবানীর গোশত হাদিয়া হিসেবে নিজের বাড়িতে আনার পুর্বে যদি অন্য কোথা হতে গোস্ত কিনে হাদিয়ার সাথে যোগ করে অথবা নিজের বাড়ির কিছু গোস্তই যোগ করে নিজের বাড়ির মানুষের সামনে উপস্থাপন করে. এই ক্ষেত্রে শান্তি বজায় রাখা অথবা গোস্ত কম হওয়ার ভয়ে অশান্তি সৃষ্টি হওয়া থেকে রক্ষা পাওয়াই তার একমাত্র লক্ষ্য. ইসলামের দৃষ্টিতে এটি জায়েয নাকি নাজায়েজ কেউ বলবেন প্লিজ?
2924 views
2 Answers
ইসলামি শরীয়তে মিথ্যা বলা সম্পূর্ণ নিষেধ। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা পরিহার করা ও সত্য বলার বিষয়ে অনেক বেশি সতর্ক করেছেন। একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, তোমরা সত্যকে অবলম্বন করো। কারণ সত্যবাদিতা ভালো কাজে উপনীত করে। আর ভালো কাজ উপনীত করে জান্নাতে। আবু দাউদ শরীফের হাদীসে পাওয়া যায় রাসুল (সাঃ) এরশাদ করেন তিন স্থানে মিথ্যা বলা জায়েজ। ১। স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ। ২। যুদ্ধ ময়দানে মিথ্যা বলা জায়েজ। ৩। দুই জন লোকের মাঝে সন্ধি করতে ঝগড়া মিটাতে মিথ্যা বলা জায়েজ। এক্ষেত্রে শান্তি বজায় রাখা অথবা অশান্তি সৃষ্টি হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য মিথ্যা বলতে পারবেন।
2924 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy