2 Answers
নামায পড়ার কথা কুরানে উল্লেখ আছে তবে কত ওয়াক্ত সেটা কুরানে উল্লেখ নেই।তা আছে হাদিসে।আর নামায পড়ার কথা কুরানে বহু জায়গাতে আছে,সুরা বাকারার তিন নং আয়াতে নামায কায়েম করার কথা আছে।সুরা বাকারার ৪৩ নং আয়াতে নামায কায়েম করারা কথা আছে।
পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম এর কথা কোরআনের নির্দিষ্ট কিছু সূরার আয়াতে বর্ণিত হয়েছে। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসাঃ ১০৩) এখানে নির্দিষ্ট বা নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্ত সমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্ত সমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, সূর্য্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। (সূরা আল-ইসরাঃ ৭৮) অতএবঃ তোমরা আল্লাহর তাসবীহ কর যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। (সুরা রুমঃ ১৭) এবং অপরাহ্নে ও যুহরের সময়ে, আর আসমান সমূহে ও যমীনে প্রশংসা তো একমাত্র তাঁরই। (সুরা রুমঃ ১৮) তিনি আরো বলেন, সালাত কায়েম করুন দিনের দুপ্রান্তে এবং রাতের কিছু অংশে। অবশ্যই পুণ্য কাজ পাপকে দূর করে দেয়। যারা শিক্ষা গ্রহণ করে তাদের জন্য একটি উত্তম উপদেশ। (সুরা হুদঃ ১১৪) পাঁচ ওয়াক্ত সালাত ও সময়ের যে বর্ণনা আছে সে সম্পর্কে ইবনে আব্বাস (রাঃ) কে কেউ জিজ্ঞেস করল, কুরআনে পাঁচ ওয়াক্ত সালাতের স্পষ্ট উল্লেখ আছে কি? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তিনি প্রমাণ হিসেবে এই আয়াত পেশ করলেন। সুরা রুম এর ১৭ এবং ১৮ নং আয়াত। فَسُبْحٰنَ اللّٰهِ حِيْنَ تُمْسُوْنَ এর অর্থ মাগরিবের সালাত, وَحِيْنَ تُصْبِحُوْنَ শব্দে ফজরের সালাত, عشياً দ্বারা আসরের সালাত এবং حين تظهرون শব্দে যোহরের সালাত উল্লেখিত হয়েছে। অন্য এক আয়াতেঃ وَمِنْ م بَعْدِصِاوٰة ِالْعِشَآءِ (আন-নূরঃ ৫৮) এখানেও এশার সালাতের কথা এসেছে। অবশ্য হাসান বসরী (রাহঃ) মতে حِيْنَ تُمْسُوْنَ শব্দে মাগরিব ও এশা উভয় সালাতই উদ্দেশ্য নেয়া হয়েছে। (বাইহাকী, সুনানুল কুবরাঃ ১/৩৫৯) সে হিসেবে এ সূরাতেই সমস্ত সালাতের কথা উল্লেখ আছে বলা যায়। এ ছাড়াও সালাতের ওয়াক্ত সম্পর্কে কুরআন মাজিদে আরো ইশারা করা হয়েছেঃ আর তোমার রবের প্রশংসা সহকারে তাঁর মহিমা ও পবিত্ৰতা ঘোষণা করো সূর্য উদিত হবার আগে এবং তার অস্ত যাবার আগে। আর রাতের কিছু সময়ও আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো এবং দিনের প্রান্তভাগেও। (সূরা ত্বা-হাঃ ১৩০) এভাবে সারা দুনিয়ার মুসলিমরা আজ যে পাঁচটি সময়ে সালাত পড়ে থাকে কুরআন মজীদ বিভিন্ন স্থানে সে সময়গুলোর প্রতি ইংগিত করেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy