কেউ যদি কসম করে বলে আমি তোর সাথে কথা বললে জারজ সন্তান হয়ে যাব তাহলে কি সে জারজ হয়ে যাবে?
একজনের উপর রাগ করে একজন বল্লো যদি আমি তোর সাথে কথা বলি তাহলে যারজ সন্তান হয়ে যাব তাহলে কি সে জারজ হয়ে যাবে
2732 views
3 Answers
এ ধরনের কথা বলা গুনাহের কাজ।
প্রথমে দেখতে হবে কসম কিসের নামে করেছে। আল্লাহর নাম ব্যতিত কসম হয় না।
গুনাহের কাজের কসম করে থাকলে তা ভাঙ্গা ওয়াজিব। কথায় কথায় কসম করা মুনাফিকের আলামত।
জারজ তো মুখে বললে হয় না। জারজ হতে হলে তো জন্ম এর দোষ থাকতে হবে। যে পূর্বেই জন্ম নিয়ে নিয়েছে সে এত বছর পর জারজ হওয়ার মাধ্যম টা কি? সে কি পুনরায় জন্ম নিচ্ছে?
2732 views
Answered
কেউ কারো সাথে কসম করে যদি বলে আমি তোর সাথে কথা বললে জারজ সন্তান হয়ে যাবো তাহলে সে জারজ সন্তান হবে না। এমন কি সে তার সাথে কথা বললেও জারজ সন্তান হবে না। এবং এটা কসম হিসেবেই গণ্য হবে না। তবে এ ধরনের কথা বলা গুনাহের কাজ। তাই এ জাতীয় আপত্তিকর কথা বার্তা বলা থেকে বিরত থাকা আবশ্যক।
2732 views
Answered
তিনি জারজ হয়ে যাবেন না। কিন্ত মিথ্যা কসমের কারনে কবিরা গুনাহ হবে। আবদুল্লাহ্ ইবনু আমর (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ কবীরা গুনাহ্সমূহের অন্যতম হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, পিতামাতার নাফরমানী করা, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৬৬৭৫]
2732 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy