ইশারের ফরজ নামাজে ইমাম ভুল করে ৩ রাকাত পড়লে, তারপর কি পুনঃরায় নামাজ আদাই করতে হবে?
5 Answers
ইমাম সাহেবকে তালকিন (আল্লাহু আকবার) দিয়ে যদি সাহু সিজদা দেয় তবে হবে।।।।যদি সাহু সিজদা দিয়ে ৪ রাকাআত পূর্ন না করে তবে নামাজ হবে না।।।।পুনরায় পড়তে হবে& একনও সময় আছে পড়া যাবে।
এশার ফরজ নামাজ চার রাকাত। তাই ইমাম সাহেব ভুল করে ৩রাকাত পড়লে নামাজ হবে না।পূনরায় চার রাকাত নামাজ আদায় করতে হবে।
ঈশার নামাজে ইমাম সাহেব তিন রাকাতে পড়ে সালাম ফেরানোর পর যদি নামাজ ভেঙ্গে যাওয়ার মত কাজ করে ফেলে তবে তো এ নামাজকে সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। বরং এ ক্ষেত্রে নতুন করে পুনরায় নামাজ পড়তে হবে। আর যদি সালাম ফিরানোর পর মুক্তাদিদের সুবহানাল্লাহ বলার মাধ্যমে কিংবা নিজেই ভুল বুঝতে পেরে নামাজ ভাঙ্গার মতো কোনো কাজ না করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে এ ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে চার রাকাত শেষ করে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy