5 Answers
মুনাজাত টা হলো সম্পূর্ণ আবেগের বিষয় যেটা আপনি আল্লাহর দরবারে যে কোন সময়েই কররে পারেন। এটা কোন ফরজ/ওয়াজিব বিষয় নয় যে আপনাকে করতেই হবে তবে নামাজের পরে মুনাজাত করাটা ওত্তম
3204 views
Answered
আপনার প্রশ্নের এক কথায় উত্তর : মোনাজাত ইবাদতের একটা অংশ , তবে নামাজের কোন অংশ বা শর্ত নয় ।
3204 views
Answered
না, এমন কোনো দলিল নেই যে, নামাযের পর দু'হাত তুলে দুয়া করতে হবে। আর এটা করলে বিদয়াত হিসেবে গন্য হবে।
3204 views
Answered
নামায শেষে মোনাজাত করতেই হবে এমন বাধ্যতামূলক কোন হুকুম নেই।
তবে নামায শেষে মোনাজাত বা দুআ করা উত্তম। ফরজ নামাযের পর দুআকে জরুরী মনে করা। দুআকে নামাযের অংশ মনে করা যাবেনা।
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ! যখন তুমি নামায পড়ে ফেলবে, তখন এ দুআ করবে- হে আল্লাহ! আপনার নিকট ভাল কাজের তৌফিক চাই এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারের মিসকীন তথা আল্লাহ ওয়ালাদের মুহাব্বত কামনা করছি। (সুনানে তিরমিজী, হাদীস নং ৩২৩৩)
হযরত আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ছিলাম রাসূল (সাঃ) এর কাঁধের পাশে। তখন রাসূল (সাঃ) সালাম ফিরিয়ে বললেন, হে আল্লাহ! তুমি আমার শেষ জীবনকে সবচেয়ে সুন্দর কর। হে আল্লাহ! তুমি আমার শেষ আমলকে তোমার সন্তুষ্টি অনুপাতে কর। হে আল্লাহ! তুমি তোমার সাথে আমার সাক্ষাতের দিনকে সর্বোত্তম দিন কর। (আলমুজামুল আওসাত লিততাবারানী, হাদীস নং ৯৪১১)
হযরত সাদ (রাঃ) বলেন, রাসূল সাঃ প্রতি নামাযের পর এই শব্দে আল্লাহর কাছে পানাহ চাইতেন, “হে আল্লাহ! আমি তোমার কাছে কৃপণতা থেকে পানাহ চাই। এবং অভাব থেকে পানাহ চাই এবং অশীতিপর বৃদ্ধাবস্থা থেকে পানাহ চাই এবং দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে পানাহ চাই। এছাড়া আরো অসংখ্য হাদীস রয়েছে যা প্রমাণ করে রাসূল (সাঃ) নামাযের পর হাত তুলে দুআ করতেন। হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা একজন গ্রাম্য সাহাবী রাসূল সাঃ এর কাছে আসলেন জুমআর দিন। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! জিনিস পত্র, পরিবার, মানুষ সবই ধ্বংস হয়ে যাচ্ছে। একথা শুনে রাসূল সাঃ তার উভয় হাত উত্তলোন করলেন দুআর উদ্দেশ্যে। উপস্থিত সবাই রাসূল (সাঃ) এর সাথে দুআর জন্য হাত উত্তোলন করলেন। (সহীহ বুখারী, হাদীস নং-১০২৯)
হযরত হাবীব বিন মাসলামা আলফিহরী (রাঃ) যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তাকে একবার একটি বাহিনী প্রধান নিযুক্ত করা হয়। যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পর তিনি যখন শত্রুর সম্মুখিন হলেন। তখন লোকদের বললেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি। তিনি বলেছেন “যখনি কোন দল একত্র হয়, তারপর তাদের কথক দুআ করে, আর অপর দল আমীন বলে তখন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এ হাদীস বলার তিনি [হাবীব বিন মাসলামা রাঃ] হামদ ও সানা পড়লেন। তারপর বললেন, হে আল্লাহ! তুমি আমাদের প্রাণ রক্ষা কর। আর আমাদের শহীদের সওয়াব দান কর।
(মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-১৭৩৪৭, মুস্তাতাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-৫৪৭৮, আলমুজামুল কাবীর, হাদীস নং-৩৫৩৬) আল্লামা হায়ছামী রহঃ বলেন, উক্ত হাদীসের সূত্রের প্রতিটি রাবী সহীহের রাবী। ইবনে লাহিয়াহ ছাড়া। কিন্তু সেও হাসান পর্যায়ের রাবী। (মাযমাউয যাওয়ায়েদ-১৭৩৪৭৩)
আলবিদায়া ওয়াননিহায়া গ্রন্থে আল্লামা ইবনে কাসীর (রহঃ) সনদবসহ বর্ণনা করেছেন। যার সারমর্ম হল,আলা বিন হাযরামী (রাঃ) মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন। একদা বাহরাইনের জিহাদ থেকে ফেরার পথে এক স্থানে যাত্রাবিরতি করলে খাবার দাবার ও তাবুর রসদসহ উটগুলো পালিয়ে যায়। তখন গভীর রাত। সবাই পেরেশান। ফজরের সময় হয়ে গেলে আজান হল। সবাই নামায আদায় করলেন। নামায শেষে আলা বিন হাযরামী (রাঃ) সহ সবাই হাত তুলে সূর্য উদিত হওয়ার সূর্যের কিরণ গায়ে লাগা পর্যন্ত দীর্ঘ সময় দুআ করতে থাকেন। (আলবিদায়া ওয়াননিহায়া-৬/৩২৮-৩২৯)
হযরত সালমান (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন কোন জামাআত তাদের প্রয়োজন পূর্ণ করার আশায় আল্লাহর দরবারে হাত উঠায়, তখন আল্লাহর উপর হক হল প্রার্থিত বিষয় উক্ত জামাতকে প্রদান করা। (আলমুজামুল কাবীর লিততাবরানী, হাদীস নং-৬১৪২, আততারগীব ওয়াত তারহীব, হাদীস নং-১৪৪, মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-১৭৩৪১, কানযুল উম্মাল, হাদীস নং-৩১৪৫) আল্লামা হায়ছামী রহঃ বলেন, এ হাদীসের সনদের সকল রাবীগণ সহীহের রাবী। (মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-১৭৩৪১)
এরকম আরো অসংখ্য বর্ণনা প্রমাণ করে নামাযের পরে মুনাজাত এটি দুআ কবুলের আলামত। সেই সাথে উত্তম আমল।
3204 views
Answered
অবশ্যই । নামাযে মোনাজাত করা বাধ্যতামূলক । এটি নামাজের অন্যতম প্রধান অংশ । মোনাজাত না করলে নামাজ অসম্পূর্ন থাকবে ।
3204 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy