সাবেক প্রেমিকার কাছে বন্ধুত্ব আশা করাটা ঠিক না ভুল?
একটি মেয়েক খুব ভালোবাসতাম।মেয়েটিও আমাকে ভালোবাসতো।জানিনা কোনো কারণ ছাড়া আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল।দুই বছর হল কোনো যোগাযোগ হয়নি।সরাসরি কথা বলতে চেয়েছিলাম।মেয়েটি কথা বলতে রাজী হয়নি।ফোন করেছিলাম।ফোনটা ওর এক আন্টি ধরে।আমি বলেছিলাম যে মেয়েটার সাথে শুধু একবার কথা বলতে চাই।আর জানতে চাই আমার সাথে এতদিন রিলেশন করে এ রকম ব্যবহার করছে কেনো? আমার সাথে প্রেম না করুক।আমার সাথে কথা না বলার কারণটা কী? এই কথা বলার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়।আমাকে নোংরা ভাষায় গালি দেয়।তারপর আমাকে বলে দেয় মেয়েটা আমাক পছন্দ করে না।অন্য ছেলের সাথে প্রেম করে।সে রকম আরো অনেক কথা।মেয়েটি সরাসরি আমাকে বলছে না কেন? আর কোনো দোষ ছাড়া যোগাযোগ অফ করে দিয়েছে কেন? আমি মেয়েটাকে অনেক ভালোবাসি।ভুলে থাকার অনেক চেষ্টা করছি তারপরেও পারছি না।মেয়েটার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে।আমার সাথে প্রেম না করুক।বন্ধু হয়ে মেয়েটাক পাশে পেলে সব কষ্ট ভুলে থাকতে পারবো।আমি অনেক দিন থেকে আশায় আছি ওর সাথে বন্ধুত্ব করবো।আমি কী করবো?
2706 views
2 Answers
অসম্ভব। কারণ বন্ধুর সাথে প্রেম করা যায়। কিন্তু প্রেমিকাকে বন্ধু বানানো যায় না। আপনি চাইলেও বন্ধু হয়ে থাকতে পারবেন না।
2706 views
Answered
ছেলেমেয়ের মাঝের বন্ধুত্বটা প্রেমে রূপান্তরিত হয়।কিন্তু প্রেম থেকে তা কখনো বন্ধুত্বে রূপান্তরিত হতে পারে না।তাই আপনার উচিত মেয়েটাকে সম্পূর্ণরূপে ভূলে যাওয়া।কারণ তাকে যতদিন মনে রাখবেন ততদিন কষ্ট ছাড়া আর কিছু পাবেন না।মেয়েটা যেহেতু অন্যকাউকে ভালবাসে তাই আর আপনার সাথে যোগাযোগ রাখা তারপক্ষে সম্ভব নয়।
2706 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy