নামাজের সময় হাত কোথায় বাধা সহীহ্ বুকের উপর নাকি নাভির নিচে সহীহ্ হাদিস থেকে রেফারেন্স চাই?
2 Answers
হযরত ওয়াইল ইবনে হুজর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নীচে রাখতে দেখেছি। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নম্বরঃ ৩৯৫৯ এর সনদ সহীহ। মুহাম্মাদ ইবনু মাহবূব আবূ জুহাইফা (রাঃ) থেকে বর্ণিত। আলী (রাঃ) বলেন, নামাযে রত অবস্থায় নাভির নীচে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখা সুন্নাতের অন্তর্ভুক্ত। সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৭৫৬ হাদিসের মানঃ যঈফ। আবূ তাওবা তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযরত অবস্হায় ডান হাত বাম হাতের উপর স্হাপন করে তা নিজের বুকের উপর বেঁধে রাখতেন। সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৭৫৯ হাদিসের মানঃ সহিহ। হানাফী মাজহাব মতে, নামাযে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নীচে বাঁধাই উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy