2 Answers
আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি দ্রব্য ও মধু অধিক পছন্দ করতেন। সহীহ শামায়েলে তিরমিযী। হাদিস নম্বরঃ ১২১ সহীহ বুখারী ৫৪৩১ইবনে মাজাহ ৩৩২৩ হাদিসের মানঃ সহিহ।
সমাজে খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত বলে যে কথাটি প্রচলিত আছে এ কথাটির সুনির্দিষ্ট কোনো ভিত্তি নেই। হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় দ্রব্য তুলনামূলক বেশি পছন্দ করতেন। কিন্তু তিনি আহার গ্রহণের পর মিষ্টি খেতেন এমন কোনো বর্ণনা আমরা হাদীসের গ্রন্থগুলোতে পাই নি। হ্যাঁ, ঘটনাক্রমে কখনো খাবার গ্রহণের পর মিষ্ট দ্রব্য আহার করে থাকতে পারেন কিংবা খেজুর খেয়ে থাকতে পারেন। কিন্তু নিয়মতান্ত্রিক রীতি হিসেবে বা বিশেষ পালনীয় বা ইবাদত হিসেবে খাবার গ্রহণের পর মিষ্ট খেতেন বলে কোনো বর্ণনা নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy