হস্তমৈথুন এর থেকে অনেক চেষ্টা করেও বাচতে পারছিনা!?
আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন ? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি একেবারেই নিরুপায় হয়েই প্রশ্নটি করছি কারন আমি আমার নিজের সাথে যুদ্ধ করে আর পারছিনা, স্যার দয়া করে আমার প্রশ্নের উত্তরটি দিলে চির উপকৃত হবো। স্যার আমার বয়স বর্তমানে ২৪ বছর, আমি দীর্ঘ ১০ বছর ধরে হস্তমৈথুন এর সাথে জড়িত আছি। আমি এটা আগে মাসে দুই- তিন বার করতার তারপর সপ্তাহে একবার, তার পর আস্তে আস্তে এটা করা আমার বেড়ে প্রতিদিন হয়ে যায়। এর পর থেকে এই নেশায় আমি ভালোভাবে আটকে যায়। এখন এটা আমার প্রতিদিন একবার করতেই হয়, না করার জন্য অনেক চেষ্টা করি কিন্তু কিভাবে যেন পরে করেই ফেলি কন্ট্রোল করতে পারিনা , আর মাঝে মাঝে একদিনে ২ থেকে তিনবারও করে ফেলি। এটা করার পর আমার মাঝে অনুশোচনা জাগে যে, এটা করা পাপ, এটা শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু আমি এটা না করার জন্য বা কম করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সব চেষ্টাই আমার ব্যার্থ হয়, আমি এটা নিয়ে চিন্তা করতে করতে আমার উচ্চ রক্তচাপ হয়ে গেছে, আমার মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাবো। স্যার আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছিনা এখন বিয়ে করতেও ভয় পাচ্ছি, কি করব স্যার আমি প্লিজ আমাকে বাঁচান, কিছু বলেন আমার কি করা দরকার এখন ??
#হস্তমৈথুন
2579 views
1 Answers
আপনি নিজেকে অন্য কিছুর সাথে মগ্ন রাখুন। যেমন কোন ব্যাপারে জানা, নতুন কিছু শেখা। দেখবেন যখন আগ্রহের কিছু পাবেন তখন আসতে আসতে আপনার ব্যাগ্রতা কমে যাবে এবং সেই দিকে চলে যাবে। পর্ণ দেখা কমিয়ে ফেলুন বা একে বারে বন্ধ করুন। আর যেহেতু আপনার বহুদিনের অভ্যাস, তা একদিনে যাবেনা। আসতে আসতে নিজেকে ধৈর্যশীল করুন। দেখবেন, একসময় নিশ্চয়ই কাবুতে চলে আসবেন । :)
2579 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy