টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কি সুন্নত? নাকি না? যাই হোক একটু প্রমান সহ বলবেন দয়া করে
2972 views

3 Answers

টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত।। রাসূল (স) মাথা ঢেকে সালাত আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত, তা টুপি, পাগড়ি অথবা চাদর - যাই দিয়ে হোক। মাথা না ঢেকে সালাত আদায় করলে হয়ে যাবে, কিন্তু অহংকার বা অবহেলার বশে এটা করা ঠিক হবেনা। সালাত আদায় করার জন্য, প্রভুর সামনে দাঁড়ানোর জন্য যথেষ্ট বিনয় অবলম্বন করা উচিত - পোশাক এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

2972 views

আল্লাহ তাআলা এরশাদ করেন, يا بَني آدَمَ خُذوا زينَتَكُم عِندَ كُلِّ مَسجِدٍ ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো’। (সূরা আরাফ : ৩১) এ আয়াত থেকে বোঝা যায়, নামাজ আদায় করার ক্ষেত্রে পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসূলুল্লাহ ﷺ মাথা ঢেকে নামাজ আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত। সাহাবায়েকেরাম ও তাবিঈগণও এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন। যেমন, إن ابن عمر رضي الله عنه قال لغلامه نافع لما رآه يصلي حاسر الرأس: أرأيت لو خرجت إلى الناس كنت تخرج هكذا؟ قال: لا قال: فالله أحق من يتجمل له একদা ইবনে ওমর রাযি. তার গোলাম নাফে’কে খালি মাথায় নামাজ আদায় করতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি যদি সেসব সম্ভ্রান্ত লোকদের নিকট গমন করতে তাহলে কি এভাবে খালি মাথায় গমন করতে? নাফে’ বললেন, না। যেতাম না। তখন ইবনে ওমর রাযি. বললেন, তাহলে আল্লাহ তো তাদের চেয়েও তোমার সৌন্দর্য্যের বেশি হকদার। (হিজাবুল মারআতি ওয়া লিবাসুহা ফিস স্বালাতি ২/৩) হাসান বসরী রহ. বলেন-وكان القوم يسجدون على العمامة والقلنسوةতাঁরা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি বা টুপির উপর সিজদা করতেন। (সহীহ বুখারী, কিতাবুস সালাত) উল্লেখ্য, হাসান বসরী রহ. অনেক বড় মনীষী তাবেয়ী, যিনি অনেক সাহাবীকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন। যুহাইর রহ. বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন।(তাবাকাতে ইবনে সাদ ৬/৩১৪) তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে। (ফাতাওয়া কাজিখান ১/১৩৫) আল্লামা হাসকাফী রহ. দুররে মুখতার (১/৬৯১) কিতাবে লিখেন, و صلوته حاسرا اي كاشفا راسه للتكاسل অলসতাবশত: খালি মাথায় নামাজ পড়া মাকরুহ।

2972 views

টুপি পাগড়ী মাথায় দিয়ে নামাজ পড়া রাসুল (সাঃ) এর সুন্নত। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের মাঝে পাগড়ি পরিধানের ব্যাপক প্রচলন ছিল। তবে তাঁরা কখনো কখনো শুধু টুপিও পরিধান করতেন। আর খুব কম সময়েই তারা খালি মাথায় থাকতেন। পাগড়ি ছিল তাঁদের সৌন্দর্য ও মর্যাদার পোশাকসমূহের অন্যতম। তাঁরা কেবল সালাতের জন্য পাগড়ি ব্যবহার করতেন না। বরং তাঁরা পোশাকের অংশ হিসেবে সবসময়ই পাগড়ি পরিধান করতেন এবং ঐ অবস্থাতেই সালাত আদায় করতেন। জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন। সহীহ শামায়েলে তিরমিযী, অধ্যায়ঃ ১৭. নবী (সাঃ) এর পাগড়ি, হাদিস নম্বরঃ ৮৬ হাদিসের মানঃ সহিহ

2972 views

Related Questions